পার্বত্য চট্টগ্রামে আনসার-ভিডিপি মহাপরিচালকের পরিদর্শন ও ‘সুখী’ স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সম্প্রসারণ
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৭, ২০২৫
তারিখঃ ২৭ মে ২০২৫ | স্থানঃ পার্বত্য চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা আরও সুসংহত করতে বিভিন্ন ইউনিট ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এই সফরে তিনি বাহিনীর পেশাগত সক্ষমতা, অবকাঠামোগত চাহিদা ও সদস্যদের মনোবল পর্যবেক্ষণ করেন। সফরের অংশ হিসেবে খাগড়াছড়ির চেঙ্গীস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে কর্মরত সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম বাহিনীর জন্য গর্বের বিষয়।”
এ সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ ‘সুখী’ প্ল্যাটফর্মের সম্প্রসারণ কার্যক্রম। তিনি বাহিনীর সদস্যদের ও তাদের পরিবার-পরিজনের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধার আওতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
‘সুখী’ ডিজিটাল হেলথ কেয়ার সেন্টার সম্পর্কে তিনি বলেন, “এটি বাহিনীর সদস্যদের নিকটস্থ স্বাস্থ্যসেবার বন্ধু হয়ে উঠেছে।” তিনি জানান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যরা ২৪/৭ অডিও-ভিডিও চিকিৎসা পরামর্শ, অনলাইন প্রেসক্রিপশন, স্বাস্থ্য রেকর্ড ও এসএমএস সেবা পাচ্ছেন। ধাপে ধাপে ইউনিয়নভিত্তিক ভিডিপি সদস্যদেরও এই সেবার আওতায় আনা হবে।
এই কার্যক্রমকে পার্বত্য অঞ্চলের আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফরে মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস; সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টগণসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
