‘সুপার ন্যাচারাল’ ক্ষমতার ফাঁদে প্রতারণা, মা ফাতেমা ও জ্বীনের বাদশার নামে কোটি টাকার চক্র ভাঙলো পিবিআই
- প্রান্তকাল প্রতিনিধি
- মে ২৫, ২০২৫
‘সুপার ন্যাচারাল ক্ষমতা’ ও ‘জ্বীনের বাদশা’র নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। ইউটিউব ও টেলিভিশনে মিথ্যা ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ‘মা ফাতেমা’র দরবার থেকে সব সমস্যার অলৌকিক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এই চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।
গত ১৮ মে ভোলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আসামি ১। মো. রাকিব (২০), ২। মো. রাকিব মোল্লা (২৯), এবং ৩। মো. আলাউদ্দিন (২৬)। গ্রেফতারকৃত সবাই ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকার বাসিন্দা।
তদন্তে জানা যায়, ঢাকার তেজকুনীপাড়ার গৃহবধূ রহিমা বেগম বিদেশে কর্মরত স্বামীর ভিসা জটিলতায় পড়লে প্রতারকচক্রের প্রলোভনে পড়ে ১০ লাখ ২০ হাজার টাকা হারান। প্রতারকরা দাবি করে, ‘আধ্যাত্মিক ক্ষমতাধারী’ মা ফাতেমার দরবারে জ্বীনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। এজন্য তারা আগরবাতি, শাড়ি, রত্নজড়িত আংটি, ভূটানী গরুর দুধ, পাঠা বলি ইত্যাদির নাম করে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেয়।
পিবিআইয়ের তদন্তে আরও বেরিয়ে আসে, শুধু রহিমা বেগম নন—সারা দেশে এমন হাজারো মানুষকে তারা প্রতারণার ফাঁদে ফেলেছে। ভয় দেখিয়ে, ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে এবং ইউটিউব থেকে নামানো বিভৎস ছবি ব্যবহার করে জ্বীনের আছর ও সন্তান মৃত্যুর হুমকির মতো কৌশলে মানসিকভাবে নির্যাতন চালানো হতো।
তদন্ত কর্মকর্তা এসআই মো. সিরাজ উদ্দিন জানান, জাল ভয়েজ রেকর্ড, নারী কণ্ঠে ‘মা ফাতেমা’ সেজে পুরুষ প্রতারকরা যোগাযোগ করতেন এবং তাদের কথাকে বিশ্বাসযোগ্য করতে নানা ভণ্ডামি চালাতেন। তাদের হেফাজত থেকে মোবাইল, ভয়েস রেকর্ড, প্রতারণার ভিডিও ও বিজ্ঞাপনচিত্র জব্দ করা হয়েছে।
বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের জন্য ভুয়া নিবন্ধিত সিম ব্যবহার করা হতো। এ সংক্রান্ত লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)-এর ইউনিট ইনচার্জ অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান পিপিএম-সেবার তত্ত্বাবধানে এবং পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পিবিআই জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রতারিত হওয়ার আগে জনগণকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অভিযোগ থাকলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
