এসএসসি ২০২৫: প্রশ্নফাঁস গুজব রুখতে সিআইডির সাইবার অভিযানে সফলতা
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৮, ২০২৫
চলতি বছরের এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, মিথ্যা তথ্য এবং ডিজিটাল প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সফলভাবে অভিযান পরিচালনা করেছে।
১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্নফাঁসের গুজব ছড়াতে থাকে একটি সংঘবদ্ধ চক্র। ফেসবুক, ইউটিউব ও টিকটকের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।
সিপিসি’র সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিয়মিত মনিটরিং চালায় এবং ১৭টি ভুয়া প্রশ্ন সরবরাহকারী ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ, টিকটক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল শনাক্ত করে বন্ধ করে দেয়।
সংশ্লিষ্টদের মোবাইল নম্বর, আইপি ঠিকানা ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে তাদের শনাক্তকরণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
সাইবার সিকিউরিটি আইন ২০২৩-এর ৮ ধারা অনুযায়ী বিভ্রান্তিকর কনটেন্ট সরাতে সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মগুলোকে তাৎক্ষণিক টেকডাউন রিকোয়েস্ট পাঠানো হয়, যার ফলে দ্রুত এসব কনটেন্ট সরিয়ে ফেলা হয়।
সিআইডির মতে, এই উদ্যোগের ফলে গত বছরের তুলনায় প্রশ্নফাঁস গুজব ও সাইবার প্রতারণা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং পরীক্ষার্থীরা নিরাপদ ও স্বস্তির পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে।
সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে সিপিসি সামাজিক মাধ্যমে তথ্য প্রকাশ করেছে এবং ভুয়া অফার বা গুজবে প্ররোচিত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
সন্দেহজনক কোনো তথ্য পেলে সিপিসির নিচের হেল্পলাইন ও মাধ্যমগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
- হেল্পলাইন: ০১৩২০০১০১৪৬–৪৮
- ফেসবুক: cpccidbdpolice
- ই-মেইল: cyber@police.gov.bd
সিআইডি’র মিডিয়া ও জনসংযোগ শাখার পক্ষ থেকে বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

