কোপা দেল রে ফাইনালে ক্লাসিকো উত্তাপ: আনচেলত্তির ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৭, ২০২৫
আজ মাঝরাতে সেভিয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ—কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুধু একটি ট্রফির লড়াই নয়, এই ম্যাচে জড়িয়ে আছে একাধিক রোমাঞ্চকর উপাখ্যান।
রিয়াল মাদ্রিদের ডাগআউটে হয়তো আজই শেষবারের মতো দেখা যেতে পারে কার্লো আনচেলত্তিকে। গুঞ্জন রয়েছে, বার্সেলোনার কাছে হারলে রিয়াল থেকে বিদায় নিতে হবে ইতালিয়ান এই কোচকে। এতে অবশ্য লাভবান হবে ব্রাজিল, কারণ আনচেলত্তিকে জাতীয় দলের কোচ করার পথে আর কোনো বাধা থাকবে না তাদের।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়ালের সামনে এখন একমাত্র সুযোগ কোপা দেল রে জিতে সম্মান রক্ষা করা। গত মৌসুমে যেখানে রিয়াল হেরেছিল মাত্র দুটি ম্যাচ, সেখানে এবার এরই মধ্যে হার দেখেছে ১২টি। এই ফাইনাল জিতে নিজেদের মর্যাদা ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প আনচেলত্তির শিষ্যদের।
হান্সি ফ্লিকের বার্সেলোনা এই মৌসুমে চারটি শিরোপা জয়ের দারুণ সম্ভাবনায় রয়েছে। লিগের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। আজকের ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামছে কাতালানরা।
রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিকের মতো তিন ব্রাজিলীয় খেলোয়াড় থাকলেও, বার্সার হয়ে খেলছেন একমাত্র ব্রাজিলিয়ান রাফিনিয়া। তবে মজার ব্যাপার হলো, ব্রাজিলের ফুটবলপ্রেমীরা আজ রিয়ালের হার কামনা করছে, শুধু আনচেলত্তির জন্য!
ম্যাচের আগে বার্সাকে ফেভারিট হিসেবে মেনে নিয়েছেন আনচেলত্তি, তবে তার চোখে ফাইনাল সবসময়ই অনিশ্চিত, “এবার হয়তো বার্সেলোনা ফেভারিট। কিন্তু ফাইনাল তো ফাইনালই। যে কোনো কিছু হতে পারে।”
অন্যদিকে, রিয়ালের শক্তিকে খাটো করতে নারাজ বার্সা কোচ হান্সি ফ্লিক, “রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য এক দল। তাদের আছে বিশ্বের অন্যতম সেরা কোচ, যিনি সব কিছু জিতেছেন। ফাইনালে জিততে শতভাগ দিতে হবে আমাদের।”
এল ক্লাসিকোর উত্তাপ যে আজ মধ্যরাতে চরমে পৌঁছাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কার্লো আনচেলত্তির ভাগ্যে কী আছে, রিয়াল কি পারে মৌসুম বাঁচাতে, নাকি বার্সা নিজেদের শ্রেষ্ঠত্ব আরো এক ধাপ এগিয়ে নেয়? উত্তর মিলবে সেভিয়ার মাঠে, ফুটবল ভক্তদের চোখ যে আজ সেইদিকেই!
এই বিভাগের আরও খবর
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে…
ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ…
সেমিফাইনালের আশায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে মাঠে বাংলাদেশ নারী দল
নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে…
কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার…
PFL চ্যাম্পিয়ন তিমুর খিজরিয়েভ গুলিবিদ্ধ
প্রফেশনাল ফাইটার্স লিগ (PFL)-এর বর্তমান ফেদারওয়েট চ্যাম্পিয়ন তিমুর…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
