ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, উত্তাল ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত অর্ধদিবস শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন। সকাল থেকে কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন ভবনের সামনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তারা সকল শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনুপস্থিত […]


