আজ ঠিক হতে পারে শেখ হাসিনার মামলার রায়ের দিন — মানবতাবিরোধী অপরাধে সমাপনী যুক্তি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন আজ নির্ধারিত হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জানিয়েছে, আজ বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন, এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করবে। আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ বুধবার বিকেলে […]









