সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং সেই একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ধন্যবাদ জানানো হয়। ভার্চ্যুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে […]










