শনিবার, ২৮ মার্চ ২০২৬

খালেদা জিয়া আজ সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে যাবেন

স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান থেকে সরাসরি রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে রওনা […]

জুলাই ঘোষণাপত্র, সনদ এবং বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

১৯ জুন এনসিপি’র জেলা-উপজেলা কমিটিগুলোকে সভা ও কর্মসূচির নির্দেশনা প্রেস বিজ্ঞপ্তি ঢাকা, ১৮ জুন ২০২৫ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার) নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজনের নির্দেশনা দিয়েছেন পার্টির আহ্বায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব জনাব আখতার হোসেন। সভা শেষে জুলাই ঘোষণাপত্র, জুলাই […]

নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান বিএনপির – আমির খসরু

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকার বা কোনো রাজনৈতিক দল সেটা নির্ধারণ করে না। তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে।” মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত […]

জুলাই মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করার আশা: আলী রীয়াজ

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য ভিত্তিক ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ মন্তব্য করেন তিনি। আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি, […]

ঐক্যমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি জামায়াত, বিএনপি-এনসিপি আলোচনায়

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেয়নি। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার পর থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জামায়াত আগেভাগেই কমিশনকে জানিয়ে দেয় যে তারা আজকের বৈঠকে অংশ নেবে […]

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা, ১৭ জুন ২০২৫ │ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। কর্মসূচিটি আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে উদ্বোধন করা হবে। উদ্বোধনী আয়োজনে নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব […]

ভয়ভীতি দেখিয়ে জুলাই গণহত্যার বিচার থামানো যাবে না: ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “আল্লাহর ওপর ভরসা করে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ন্যায়বিচার করতে এসেছি। গুলি করে, বোমা ফাটিয়ে, ভয়ভীতি দেখিয়ে এই বিচারকে থামানো যাবে না।” মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের নবগঠিত বিচারক প্যানেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংবর্ধনা প্রদান করেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের কর্মকর্তারা। […]

নির্বাচন পরবর্তী সহযোগিতা নিয়ে ব্রাজিলের সঙ্গে বিএনপির আলোচনা

নির্বাচন-পরবর্তী সম্ভাব্য সরকার গঠনের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্ণান্দো ডায়াস ফেরেস প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও […]

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির ঘটনায় তাপসের ঘনিষ্ঠ সহযোগী খোরশেদ গ্রেফতার

ঢাকা, ১৭ জুন ২০২৫: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলম (৪৮)–কে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২০২৪ সালের ৪ […]

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর ইন্তেকাল, বিএনপির শোক

প্রান্তকাল ● ঢাকা, ১৫ জুন ২০২৫ গণফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মোস্তফা মহসিন মন্টু বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান ও আপসহীন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র আন্দোলন, […]