ঘোষিত বাজেটের উপর জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া
২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটকে ‘গতানুগতিক ও প্রত্যাশাহীন’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক তাৎক্ষণিক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট হলেও এতে নতুন বাংলাদেশের পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি। পূর্বের বাজেটের সঙ্গে খুব একটা ভিন্নতা নেই। […]









