বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান

প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির জন্য আজকে এক ঐতিহাসিক দিন হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাঁর ঘোষিত রাজনৈতিক অঙ্গীকার—‘আই হ্যাভ অ্যা প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)’—আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে […]

শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের এবং দক্ষিণ প্লাজায় মন্ত্রীসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ এলাকায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ফলে খেজুর বাগান ক্রসিং থেকে […]

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্বপালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সহযোগিতার জন্য […]

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা

মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণরায়ের ভিত্তিতে গঠিত এই সরকারকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ স্পষ্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার ও সংসদ সচিবালয়। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে জয়ী বিএনপির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা […]

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই বিজয় গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে থাকবে […]

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন তারেক রহমান

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে এ আয়োজনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য […]

‘প্রচেষ্টা বৃথা যায়নি’, দায়িত্বশীল বিরোধী দলের ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে শফিকুর রহমান বলেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার […]

গণভোটে ‘হ্যাঁ’ জয়: কী কী পরিবর্তন আসতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে গণভোট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ ভোটারের মধ্যে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। এর […]

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে।” তিনি জানান, দলটি […]