শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ভর্তির সাত মাস পরেও হাবিপ্রবির শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি আইডি কার্ড

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তির সাত মাস পেরিয়ে গেলেও এখনও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) হাতে পায়নি ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা। ফলে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয়পত্র ছাড়াই পার করতে হয়েছে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের একটি পূর্ণ সেমিস্টার। জানা গেছে, ২৪তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাসে। কিন্তু এখনো আইডি কার্ড না পাওয়ায় […]

করোনা-ডেঙ্গু নিয়ে আতঙ্কের কারণ নেই: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমান পরীক্ষার সময় দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়লেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়েছে, ফলে করোনা […]

নির্ভুল পাঠ্যবই নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার — শিক্ষা উপদেষ্টা

২০২৬ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সংশোধিত পাঠ্যবই, চলছে বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনা ঢাকা | ২৫ জুন ২০২৫ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দিতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, অতীতের ভুলভ্রান্তি যাতে আর না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো […]

ঢাবিতে ইউনেস্কো চেয়ার: ১২৫টি দেশের সঙ্গে অ্যাকাডেমিক সংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) “ইনক্লুশন ইন হায়ার এডুকেশন সিস্টেমস” শীর্ষক একটি ইউনেস্কো চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। এটি ইউনেস্কোর UITWIN/UNESCO চেয়ার প্রোগ্রামের অংশ, যার মাধ্যমে ঢাবি এখন যুক্ত হলো বিশ্বের ১২৫টি দেশের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বৈশ্বিক নেটওয়ার্কে। চেয়ার প্রতিষ্ঠা উপলক্ষে ঢাবি ও ইউনেস্কোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে স্বাক্ষর […]

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা

ঢাকা, ২৫ জুন ২০২৫: আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভকামনা ও সফলতা কামনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, বিগত কয়েক বছর ধরে শিক্ষাব্যবস্থায় নানা সংকট, অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষার্থীরা একটি প্রতিকূল ও অরাজক পরিবেশে পড়াশোনা করতে বাধ্য […]

৫৭ সরকারি কলেজের নাম পরিবর্তন: বাদ পড়লো শেখ পরিবার ও আওয়ামী নেতাদের নাম

দেশের ৫৭টি সরকারি কলেজের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম বাদ দিয়ে সংক্ষিপ্ত ও স্থানভিত্তিক নতুন নামকরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক সরলতা, বাস্তবিক পরিচিতি এবং স্থানীয় জনগণের ব্যবহৃত প্রচলিত নামে ফিরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৩ […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ২১ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ঢাকা, ২২ জুন ২০২৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও ২১ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শনিবার (২১ জুন) রাতে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অবসরে পাঠানোদের মধ্যে উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, উপ-পরিচালক ও সহকারী পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক স্তরের কর্মকর্তা রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, […]

ঢাবি সাদা দলের সেমিনারে ড. মঈন খান:

“বিগত সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে” বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজ শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যায় না, কিন্তু দোষ তাদের নয়—এটি সরকারের পরিকল্পিত অপচেষ্টা।” তিনি বলেন, “বিগত সরকার হয়তো চেয়েছিলো, জাতিকে মূর্খ করে রাখতেই।” বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের […]

ঢাবির নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স, চলবে তল্লাশি অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েন এবং ছয়টি প্রধান প্রবেশদ্বারে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হবে। এছাড়া ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদারে গৃহীত হয়েছে একাধিক তাৎপর্যপূর্ণ […]

সকালে পরীক্ষা, রাতে ফল প্রকাশ: তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

একই দিনে সকালবেলা পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ—এমন অস্বাভাবিক দ্রুততায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়, যারা পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। কমিটির […]