শনিবার, ২৮ মার্চ ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৮ জুন ২০২৫ রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—রামপুরার সুমি আক্তার (৩৫), কদমতলীর রুহেনা আক্তার (২১), সবুজবাগের তানিয়া (২২) এবং মহাখালীর মুন্না (১৯)। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রামপুরা পূর্ব হাজীপাড়ার বাসিন্দা […]

অসচ্ছল সাংবাদিকদের জন্য ১০ মাসে ৭.৭৩ কোটি টাকার সহায়তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

১৮ জুন ২০২৫ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জন্য কল্যাণ অনুদান কার্যক্রমকে ব্যাপক পরিসরে সম্প্রসারিত করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক তথ্যবিবরণী (নম্বর ৩৮৬৩) অনুযায়ী, গত ১০ মাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১ হাজার ৪৪১ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের কাছে মোট ৭ কোটি ৭৩ লাখ ৬৬ […]

‘আওয়ামী লীগের কেউই ভালো না, এটা পরীক্ষিত’—মির্জা ফখরুল

১৮ জুন ২০২৫ বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানে নতুন সদস্য সংগ্রহে আওয়ামী লীগপন্থী কাউকে না রাখতে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগের কেউই ভালো না—এটা পরীক্ষিত। তারা নিজের স্বার্থ ছাড়া […]

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, জাহানারার অবস্থা আশঙ্কাজনক

১৮ জুন ২০২৫ ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে এক নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ ও আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দুই তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তার ছেলে গার্মেন্টসকর্মী জুয়েল রানা (২২) এবং টাইলস […]

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশা রিজভীর

১৮ জুন ২০২৫ নির্বাচন বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। রিজভী বলেন, “সরকার নির্বাচন নিয়ে যেসব প্রতিশ্রুতি […]

ঢাবির নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স, চলবে তল্লাশি অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েন এবং ছয়টি প্রধান প্রবেশদ্বারে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হবে। এছাড়া ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদারে গৃহীত হয়েছে একাধিক তাৎপর্যপূর্ণ […]

টংগিবাড়ীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জ, ১৭ জুন ২০২৫ মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান সরদার ওরফে বাদশা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কাঠাদিয়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্–আল–ফারুকের নির্দেশনায় ডিবির […]

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূল হোতা নোয়াখালী থেকে গ্রেফতার

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত ও দর্শকপ্রিয় সিনেমা ‘তাণ্ডব’-এর এইচডি পাইরেসির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামিকে নোয়াখালীর সুধারাম এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানে মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম টিপু সুলতান (৩৫)। তিনি বেগমগঞ্জ থানাধীন কালিকাপুর গ্রামের বাসিন্দা। তাঁর […]

সকালে পরীক্ষা, রাতে ফল প্রকাশ: তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

একই দিনে সকালবেলা পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ—এমন অস্বাভাবিক দ্রুততায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়, যারা পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। মঙ্গলবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। কমিটির […]

দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর গুলশান-২ এর এভিনিউ রোডে অবস্থিত ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় **দেড় বিঘা জমির ওপর নির্মিত এই দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি তাঁর মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নিবন্ধিত। কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাড়িটির নামজারির কাগজ আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া […]