শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য বৈচিত্র্য ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রাম, ২২ আগস্ট ২০২৫ : বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাণিজ্যে বৈচিত্র্য আনতে এবং সক্ষমতা বাড়াতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বিক্রয় প্রবৃদ্ধি অর্জন এবং প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা […]

সমৃদ্ধ দেশ বিনির্মাণে সাংবাদিকদের বিবেকের দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ — ক্র্যাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও নির্ভীক সাংবাদিকতাই সমৃদ্ধ দেশের ভিত্তি গড়ে তোলে। জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকা অপরিহার্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিএনপি নেতা […]

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। স্থানীয়রা জানান, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ […]

ট্রাম্পের শুল্কচাপে ভারত–চীন ঘনিষ্ঠতা, তবে আস্থার সংকট বহাল

ভারত–চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে অবিশ্বাস ও টানাপোড়েন বহু পুরোনো। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে সম্পর্ক কার্যত জমে ছিল। সীমান্তে চীনের আগ্রাসী তৎপরতা ও ভূখণ্ডগত দাবি নয়াদিল্লিকে দীর্ঘদিন সতর্ক রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনীতির পালাবদলে দুই দেশের মধ্যে নতুন করে নৈকট্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প […]

যশোরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতা সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু সাঈদ আদালতে চার্জশিট জমা দেন। অভিযুক্তরা চার্জশিটে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন— চারজনই বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার অভিযোগ মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১৫ […]

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, আলোচনায় নতুন কূটনৈতিক উদ্যোগ

রাশিয়া একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের তীব্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। কিয়েভ জানিয়েছে, মাত্র এক রাতেই ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পশ্চিমাঞ্চলীয় লভিভে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ট্রান্সকারপাথিয়া অঞ্চলে ১৫ জন আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলেও হামলার বিস্তার ইউক্রেনের বিমানবাহিনী বলছে, মোট ৬১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার চেষ্টা করে, যার […]

সাদাপাথরে পাথরখেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের

‘আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেব। বাংলাদেশ সীমান্তের যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে।’— এভাবেই পাথরখেকোদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। এ […]

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ২৬টি মামলায় চার্জশিট দাখিল

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার মধ্যে অদ্যাবধি মোট ২৬টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় মামলা অন্তর্ভুক্ত। চার্জশিটকৃত ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়েরকৃত। অন্যদিকে ১৮টি অন্যান্য […]

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও একজনকে জীবিত অবস্থায় পোড়ানো এবং পরে ৪ আগস্ট আরেকজনসহ মোট সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর ফলে সাবেক সংসদ […]

তারেকসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করবে আপিল বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। এর আগে সকালে খালাসের বিরুদ্ধে করা […]