শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানির অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুনানির তারিখ আগামী ৪ নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত […]

ওয়াসা, কৃষি ও স্বাস্থ্য খাতে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ (২৭ আগস্ট ২০২৫) রাজধানী ও বিভিন্ন জেলায় তিনটি পৃথক অভিযানে নেমেছে। ঢাকা ওয়াসা প্রকল্পে অভিযান ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়োবর্জ্য শোধনাগার প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে প্রকল্প পরিচালকের সঙ্গে অভিযোগ নিয়ে কথা বলা হয় এবং প্রাথমিক […]

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা, আহত ৮ পুলিশ সদস্য

তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটজন সদস্য আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে শাহবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের […]

যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে […]

রাশিয়ার তেল কেনায় ভারতের রপ্তানিতে মার্কিন ৫০ শতাংশ শুল্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। রাশিয়ার কাছ থেকে ছাড়ে অপরিশোধিত তেল কেনার জেরে ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে ওয়াশিংটন। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, রাশিয়ার তেল কেনার মাধ্যমে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে। তাই এই শাস্তিমূলক […]

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে, যাতে ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো […]

জুলাই সনদের আইনি ভিত্তি চাইলেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে—সে সময়ে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে জনগণের দাবির প্রেক্ষিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, এবং গণহত্যার বিচার […]

ঢাকার সব বাস একক ব্যবস্থায় পরিচালনার ঘোষণা

রাজধানী ঢাকায় চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থার অধীনে পরিচালনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে চলার কারণে যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা […]

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থীকে পুলিশে দিলো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর […]

সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, পরিবেশগত অপরাধের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘটিত এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। সিআইডি জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া গোয়েন্দা তথ্য, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে […]