বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু করা হতে পারে। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনাটি অত্যন্ত সংবেদনশীল এবং […]

বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলবেন তারেক রহমান

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরা হবে এ আয়োজনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য […]

‘প্রচেষ্টা বৃথা যায়নি’, দায়িত্বশীল বিরোধী দলের ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে শফিকুর রহমান বলেন, শুরু থেকেই তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার […]

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান। নির্বাচনের ফলাফলের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে এটি অন্যতম উচ্চপর্যায়ের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। রুবিও তাঁর পোস্টে লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল […]

ফল ঘোষণার পর সহিংসতার অভিযোগ, ‘ক্ষমতাসীন’ দলকে সতর্কবার্তা ডাকসু ভিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ফল ঘোষণার পর কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে এবং বিভিন্ন […]

গণভোটে ‘হ্যাঁ’ জয়: কী কী পরিবর্তন আসতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে গণভোট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ ভোটারের মধ্যে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। এর […]

রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু ভাস্কর্য কেবল একটি শিল্পকর্ম নয়; এটি ছাত্রসমাজের সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সন্ত্রাসবিরোধী ছাত্র আন্দোলনের স্মারক হিসেবে ভাস্কর্যটি নির্মিত হয় শহীদ রাজীব হায়দার রাজু-এর স্মরণে। ১৯৯২ সালের ১৩ মার্চ, ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নেওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রাজু। সহপাঠীদের রক্ষা করতে […]

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফিরছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় দুই যুগ পর জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার পথে দলটি। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে শেরপুর–৩ আসনে ভোট স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা পৌনে একটা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে ২৮৮টি আসনের […]

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে। বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে।” তিনি জানান, দলটি […]

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই […]