বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যাকাণ্ডের মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯)কে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে আটক করা হয়। সিআইডি জানায়, হেদায়েতুল ইসলাম আমিন স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তে […]

গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার

ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। এর আগে তার বিরুদ্ধে ঢাকায় আদালতে পিটিশন মামলা […]

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন পরিচালকের সাক্ষাৎ

গতকাল (১০ সেপ্টেম্বর) ঢাকায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা মিশেল শটারকে স্বাগত […]

উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএর ২ জন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসে। এ প্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মোঃ আব্দুর রহিম এবং উপপরিচালক মোঃ ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত […]

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বড় ধরনের সমস্যা হবে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক […]

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করার সময় মারা গেছেন চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম (তারিক শিবলী), বয়স ৪০ বছর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, […]

র‍্যাবের অভিযানে রাজধানীতে অবৈধ ওয়াকিটকি উদ্ধার

রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অনলাইনে এসব অবৈধ ডিভাইস বিক্রির সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো— আনিকুল ইসলাম নাঈম (৩৫), নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা এবং BOAFANG HANDY নামে অনলাইন প্রতিষ্ঠানের মালিক, ও তার সহযোগী সাব্বির […]

ডাকসু নির্বাচনে পুলিশের অলস সময় কাটানো নিয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে। মঙ্গলবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন হলে ঘুরে দেখা যায়, বুথ কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যরা দায়িত্বে থাকলেও দীর্ঘ সময় বসে গল্প বা আড্ডায় কাটাচ্ছেন। সকাল সাড়ে নয়টার দিকে কার্জন হলে গিয়ে দেখা যায়, বুথ থেকে প্রায় ২০ […]

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার প্রদান করেন পোলিং অফিসার জিয়াউর রহমান। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই […]

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন। মুসাদ্দিক আলী বলেন, “ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য […]