বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। […]

পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। […]

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা

মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণরায়ের ভিত্তিতে গঠিত এই সরকারকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ স্পষ্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র […]

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন আহত হয়েছেন। […]

‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে দুর্নীতির কোনো সুযোগ রাখেননি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, টেলিকম খাতে দুর্নীতির বড় উৎস হিসেবে লাইসেন্স প্রদানের বিষয়টি পরিচিত। তবে দায়িত্বে থাকার সময় […]

হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া এবং চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করাই সফরের মূল উদ্দেশ্য। জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সফরকালে স্থানীয় প্রশাসনের […]

বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার ও সংসদ সচিবালয়। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে জয়ী বিএনপির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা […]

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব […]

চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। এ আসন থেকে এলডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁর ছেলে ওমর ফারুক। বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী জসীম উদ্দিন […]

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই বিজয় গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে থাকবে […]