উত্তরায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা নিহত
রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে কে. এম. মনসুর আলী (৪০) নামে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মনসুর আলী রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন, ঠিক সেই সময় কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে তাকে […]



