রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইলন মাস্কের পদত্যাগে অনিশ্চয়তায় ট্রাম্প প্রশাসনের ‘ডিওজি’

সরকারি ব্যয় সংকোচন পরিকল্পনায় ধাক্কা, টেসলাকে ঘিরে রাজনৈতিক চাপ ২৯ মে ২০২৫ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজি)’ থেকে পদত্যাগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গঠিত এই সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাস্ক ছিলেন ডিওজি’র প্রধান ও […]

দেশের ছয়টি নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা

২৯ মে ২০২৫ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ছয়টি নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত জারিকৃত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে […]

বাংলাদেশে চালু হচ্ছে ‘গুগল পে’: ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন যুগের সূচনা

ঢাকা, ২৯ মে ২০২৫: বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এক মাসের মধ্যেই এ সেবার কার্যক্রম শুরু হবে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায়। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (বাংলাদেশি মুদ্রায় ইস্যুকৃত) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। […]

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: তারেক রহমান

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ও বাইরে কিছু মহল ভিন্ন উদ্দেশ্যে সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে […]

বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৯ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ আগামী ৭ জুন (শুক্রবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম […]

দুর্নীতির রাঘব বোয়ালদের ছায়ায় চক্রান্তের শিকার নিরপরাধ ব্যাংকার দেলোয়ার

এনআরবিসি ব্যাংকে বহুল আলোচিত দুর্নীতির তদন্তে রাঘব বোয়ালদের পাশাপাশি নিরপরাধ কর্মকর্তারাও চক্রান্তের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ব্যাংকটির সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে যে কয়েকজন কর্মকর্তার নাম আলোচনায় এসেছে, তাদের একজন হলেন বর্তমান বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন। ২০২২ সালের মে-জুন মাসে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল […]

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: আলোচনায় বসছে মন্ত্রণালয়, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে

ঢাকা, ২৯ মে ২০২৫ টানা তিন দিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করলেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ ব্যানারে চলমান এই আন্দোলনের ৩য় দিনে এসে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনায় বসার ইঙ্গিত মিলেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শিক্ষক নেতাদের দাবি—বৃহস্পতিবার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দেশের প্রায় সব […]

চীনে গেল বাংলাদেশের আমের প্রথম চালানউভয় দেশের জন্যই লাভজনক হবে এ রপ্তানি: চীনা রাষ্ট্রদূত

চীনের বাজারে বাংলাদেশের আমের প্রথম চালান রপ্তানি হয়েছে। বহুল প্রতীক্ষিত এ রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (২৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে রপ্তানিকৃত আমের এই চালান চীনের উদ্দেশ্যে পাঠানো হয়। রপ্তানি কার্যক্রম উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, কৃষি […]

চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে সাত দফা সমঝোতাবেইজিংয়ে ত্রয়ী পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক শান্তি ও উন্নয়নে ঐক্যমত

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় অনানুষ্ঠানিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে অংশগ্রহণকারী তিন দেশ। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এতে অংশগ্রহণ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ […]

সুব্রত বাইন-মোল্লা মাসুদসহ চার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র আইনে মামলা দায়ের

ঢাকা, ২৮ মে ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে। একই অভিযানে তাদের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকেও আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং রিমান্ড আবেদনসহ আদালতে […]