যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে বড় ধরনের অগ্রগতি, শুল্ক কমাতে সম্মত দুই দেশ
বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দিয়ে চলা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার (১২ মে) দুই দেশ এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা পারস্পরিক পণ্যে আরোপিত উচ্চ শুল্ক অস্থায়ীভাবে ৯০ দিনের জন্য ব্যাপক হারে কমাতে সম্মত হয়েছে। জেনেভায় এক ম্যারাথন আলোচনা শেষে এই চুক্তি হয়, যেখানে দুই দেশের কর্মকর্তারা “গুরুত্বপূর্ণ অগ্রগতি” অর্জনের কথা জানান। এতে বলা হয়, ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে […]









