শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা আটক

জাতীয় নিরাপত্তা আইনে আটক ৪১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা, তদন্ত করছে কাউন্টার টেররিজম পুলিশ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্লচেস্টার শহরের কাছ থেকে ৪১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ওই সেনাসদস্য বর্তমানে […]

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ৭৪১ টাকা

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ […]

সমুদ্রসীমা পাহারায় ড্রোন ও আধুনিক জলযান আনছে কোস্টগার্ড

১৯ জেলার সমুদ্রসীমায় নজরদারি জোরদারের উদ্যোগ, নির্মাণাধীন তিনটি আধুনিক জলযান সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জোরদারে ড্রোন, দ্রুতগতির জলযান ও আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের ১৯টি উপকূলীয় জেলার বিস্তীর্ণ সমুদ্রসীমা, সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌপথ, সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরদারিতে যুক্ত হচ্ছে […]

মজুরি বৃদ্ধির দাবিতে সাভারের তিন পোশাক কারখানায় কর্মবিরতি

হেমায়েতপুরে ম্যাক্সকম, পাইওনিয়ার ও জিন্স ম্যানুফ্যাকচারিংয়ের শ্রমিকদের কর্মবিরতি; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দুই টিম ও বিজিবির দুই প্লাটুন মোতায়েন মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় তিনটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। বুধবার (১১ নভেম্বর) ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড, পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেডে এ কর্মবিরতি পালিত হয়। কারখানাগুলোর অবস্থান ও শ্রমিকসংখ্যা বিবেচনায় […]

আন্তালিয়ায় এমিন এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনের ফাঁকে আন্তালিয়ায় তাদের এ সাক্ষাৎ হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ সম্মেলনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে […]

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

দুজনেরই বয়স ১০ মাস; গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৫৭ শিশু হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়ার সঙ্গে সন্দেহজনক হামের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুরই বয়স ১০ মাস। […]

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান

জলবায়ু অর্থায়ন দাতব্য নয়, ন্যায়বিচারের অংশ; নতুন ঋণের বোঝা চাপানো যাবে না জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে জলবায়ু তহবিলের অর্থ দ্রুত, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় পৌঁছানোর দাবি জানিয়েছেন গ্লোবাল সাউথের নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত দায়িত্ব পালনে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের এক পার্শ্ব-আলোচনায় […]

ঢাকাগামী ট্রেন তিতাস কমিউটারে আগুন: পুড়েছে আট আসন, আটক ২

শান্টিংয়ের সময় বগিতে আগুন, পুড়েছে আটটি আসন; এক ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির আটটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোর ৩টার দিকে ট্রেনটি শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে। শান্টিংয়ের সময় […]

কপ-৩১ সম্মেলনে থাকছেন না যুক্তরাষ্ট্র-চীনসহ কয়েক প্রভাবশালী নেতা

আন্তালিয়ায় বুধবার বক্তব্য দেবেন বিশ্বনেতারা, অনুপস্থিতি নিয়ে আলোচনা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির তীব্রতার মধ্যে তুরস্কে শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বুধবার (১১ নভেম্বর) বক্তব্য দেবেন বিশ্বনেতারা। তবে এবারের সম্মেলনে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের নেতাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্তালিয়ায় দুই সপ্তাহের সম্মেলন তুরস্কের […]

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার নতুন উদ্যোগ

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিদেশি ও বেসরকারি বিনিয়োগের পথ খুলছে দেশটি দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট কাটাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রেখে একটি সংস্কার প্রস্তাব অনুমোদন করেছে ভেনেজুয়েলার আইনসভা। মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ উৎপাদন এবং নির্ধারিত মূল্যে গ্রাহকদের কাছে তা সরবরাহের সুযোগ পাবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ […]