ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার তামিমের বাড়িতে আগুন, উত্তপ্ত পরিস্থিতি মাদারীপুরে
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এস.এম. শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি তামিম হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে তামিম হাওলাদারের পারিবারিক বাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকেই সাম্য হত্যার ঘটনায় তামিমসহ তিনজনের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিকেলের দিকে উত্তেজিত জনতা তামিমের বাড়িতে জড়ো হয়ে প্রথমে হামলা চালায় এবং পরে সন্ধ্যার দিকে আগুন ধরিয়ে দেয়। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “ঘটনার পরপরই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কেউ আহত হয়নি, তবে পরিস্থতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জানান, “উত্তেজিত জনতা আগুন লাগিয়েছে। সেখানে ছাত্রদলের কেউ ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত না।”
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
ঘটনার পরদিন তার ভাই এস এ এম শরিফুল আলম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করে বুধবার সকালে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজনই মাদারীপুর জেলার বাসিন্দা হলেও বিভিন্ন এলাকার। এদের মধ্যে তামিম হাওলাদার ব্রাহ্মন্দী গ্রামের এরশাদ হাওলাদারের ছেলে, পলাশ সরদার একই গ্রামের বাসিন্দা এবং সম্রাট মল্লিক ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল জোরদার করেছে। প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…

