ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা, পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৪, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায় পুলিশি হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৪ মে) সকালে চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রদলের এক নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার দুপুরে চাতলপাড় বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে পুরোনো একটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পরিদর্শক রফিকুল ইসলাম।
গ্রেপ্তারের সময় ছাত্রদল নেতা জয়নাল আবেদীন ভূঁইয়ার নেতৃত্বে একটি দল পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার, কনস্টেবল জয়নাল আবেদীন, মো. রমজান ও মো. মাকসুদ আহত হন। হামলার একপর্যায়ে পুলিশের কাছ থেকে মশিউর রহমানকে ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন ভূঁইয়াকে আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—ফোকল ভূঁইয়া (৫০), শুভল ভূঁইয়া (৩৫), হারুন ভূঁইয়া (৮৫) ও মশিউর রহমান ভূঁইয়া (৩৮)। তাঁরা সবাই চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া হাটির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার চাতলপাড় বাজার থেকে আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি অরুপ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানকে আলাদাভাবে আটক করেছিল পুলিশ। পরে ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও তার সহযোগীরা পুলিশের গতিরোধ করে মশিউরকে ছিনিয়ে নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, “সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এই বিভাগের আরও খবর
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো আশাবাদী এনসিপি: নাহিদ ইসলাম
বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের দাবিতে…
ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…

