রাজধানীতে ওয়াসার পানি নিয়ে ভোগান্তি: দুর্গন্ধ ও পোকা, স্বাস্থ্য ঝুঁকিতে নাগরিকরা
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৪, ২০২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে সরবরাহ করা ওয়াসার পানিতে পোকা, দুর্গন্ধ ও ময়লার অভিযোগ উঠেছে। এতে বাসিন্দারা নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গরমের এই সময়ে পানি অপরিহার্য হলেও, অনেকেই বাধ্য হয়ে দূষিত ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করছেন।
মিরপুর, কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া ও পীরেরবাগ এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে ওয়াসার পানিতে পোকা দেখা যাচ্ছে। পানিতে অস্বাভাবিক গন্ধও থাকছে। কল্যাণপুরের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, “পানিতে কেঁচো পাওয়া গেছে কয়েকবার। রান্না, গোসল তো দূরের কথা—এমন পানি দেখা মাত্রই অনেকে বমি করে ফেলেছে।”
দক্ষিণ পাইক পাড়ার বাসিন্দা সৈয়দ আলমগীর হোসেন বলেন, “আমাদের বাড়ির ট্যাংক পরিষ্কার করিয়েছি। তারপরও সমস্যার সমাধান হয়নি। একমাত্র বিকল্প ছিল ডিপ টিউবওয়েল, সেটাও সবাই করতে পারে না।”
পীরেরবাগ এলাকার বাসিন্দা জাকির মাহমুদ বলেন, “ফুটিয়ে খাওয়ার পরও পানির দুর্গন্ধ যায় না। এই পানি দিয়ে বাচ্চাদের মুখ ধুতে ভয় লাগে।”
এই সমস্যা শুধু মিরপুর বা কল্যাণপুরেই সীমাবদ্ধ নয়। ধানমন্ডি, মালিবাগ, বাসাবো, মগবাজার, মধুবাগ, তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকায়ও একই অভিযোগ উঠেছে। বিশেষ করে সকালে এবং দুপুরের দিকে সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ বেশি থাকে বলে বাসিন্দারা জানান। কেউ কেউ বলেন, পানি গরম করলে গন্ধ আরও তীব্র হয়।
বিভিন্ন এলাকায় পোকাসহ ময়লাযুক্ত পানির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তবে ওয়াসা এই অভিযোগ নিজেদের দায় হিসেবে মানতে চায় না।
ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, “বেশিরভাগ ক্ষেত্রেই এটি বাড়ির রিজার্ভ ট্যাংকের দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার কারণে হয়ে থাকে। পানিতে ক্লোরিন ব্যবহারের ফলে কিছুটা গন্ধ থাকতে পারে, তবে তা ক্ষতিকর নয়।” আরও বলা হয়, “আমাদের পানিতে পোকা বা দুর্গন্ধ থাকার কোনো সুযোগ নেই। অনেকেই ইতোমধ্যে তাদের রিজার্ভ ট্যাংক পরিষ্কার করায় সমস্যাও কমে এসেছে।”
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দূষিত পানি ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এবং চর্মরোগের ঝুঁকি বহন করে। বারবার ফুটিয়েও যদি পানিতে গন্ধ বা জীবাণু থাকে, তাহলে তা সরাসরি স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে শিশু ও বৃদ্ধদের।
সাধারণ মানুষের অভিযোগ, ওয়াসা দায় এড়িয়ে যাচ্ছে, কিন্তু ভুক্তভোগী তো নাগরিকেরা। নাগরিকরা চাইছেন, বিষয়টি নিয়ে ওয়াসা আরও দায়িত্বশীল হোক এবং এলাকাভিত্তিক সরবরাহকৃত পানির গুণগত মান নিয়মিত পরীক্ষার আওতায় আনা হোক।

বিজ্ঞাপন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…

