“আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে”—ভারতের উদ্বেগের জবাবে প্রেস সচিবের প্রতিক্রিয়া
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৪, ২০২৫
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাতে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং তাদের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকেও আপসের পথে ঠেলে দিয়েছে।”
সরকারি বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনো জাতির মনে তাজা। জুলাই গণ-আন্দোলনের সময় যে সহিংসতা, হত্যা ও নিপীড়নের ঘটনা ঘটেছে, তা ঠেকাতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা ছিল অপরিহার্য।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে ‘উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই করা সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শফিকুল আলম বলেন, “জাতীয় নিরাপত্তা এবং জনগণের সার্বভৌম সিদ্ধান্ত সুরক্ষিত রাখাই সরকারের মূল দায়িত্ব। কেউ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, আমরা সেই আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে বাংলাদেশের জনগণের ইচ্ছাই চূড়ান্ত। বিদেশি কারও বক্তব্যে এই প্রক্রিয়া প্রভাবিত হওয়া উচিত নয়।”
আওয়ামী লীগের শাসনামলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে, যা আমাদের নির্বাচন ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে।”
প্রেস সচিব আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন ও রাষ্ট্রের সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে। এই প্রক্রিয়া সফল হলে বাংলাদেশ একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণমুখী রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

