সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় পুশ-ইন: ৭৮ মুসলিম নাগরিককে উদ্ধার করল কোস্ট গার্ড
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
ঢাকা, ১৩ মে ২০২৫
সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিম নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি জানান, গত ৯ মে ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ গোপনে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ওই ৭৮ জনকে ফেলে রেখে যায়, যাদের অধিকাংশই ভারতের গুজরাট রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২৬ এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ তাদের বাসা থেকে আটক করে, এরপর চোখ বেঁধে সামরিক বিমানে করে স্থানান্তর এবং পরে জাহাজে করে বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। জাহাজে অবস্থানকালীন সময়ে শারীরিক নির্যাতন, ধর্মীয় অবমাননাসূচক মন্তব্য ও খাদ্যের অভাবসহ নানা রকম অমানবিক আচরণের অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দিয়ে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয়, পরিবারের সদস্যদের সামনে নৃশংস নির্যাতন চালানো হয় এবং পরবর্তীতে পরিবারকে আলাদা করে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়। তারা এখনো জানেন না তাদের স্ত্রী-সন্তান কোথায় আছে।
পুশ ইন হওয়ার পর ওই ব্যক্তিরা মান্দারবাড়িয়া ফরেস্ট অফিসে আশ্রয় নেন। ফরেস্ট অফিস কর্তৃক অবহিত হলে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন দ্রুত অভিযান চালিয়ে ১০ মে তাদের উদ্ধার করে, প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সহায়তা প্রদান করে।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত ৭৮ জনকে ১১ মে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা, মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…

