ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপন, বিনিয়োগের আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- মে ১২, ২০২৫
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় অংশীদার হতে বিশ্বের ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ রবিবার (১১ মে) বিকালে জাপানের ওসাকা কানসাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো ২০২৫–এর “বাংলাদেশ দিবস” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বাণিজ্য উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে। প্রযুক্তি ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সমাজ গড়ে তুলতে হবে।” তিনি বিশ্ব ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার পরিবেশ অন্বেষণ করে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশ প্যাভিলিয়ন দর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্যাভিলিয়নে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। কাঠের কাঠামোয় নির্মিত এই প্যাভিলিয়ন শূন্য কার্বন ও টেকসই অনুশীলনের প্রতীক।” এটি ভবিষ্যৎ সমাজের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যের একটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের অনন্য এক উদাহরণ। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে। তরুণ জনসংখ্যা ও স্থিতিশীল প্রবৃদ্ধি দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার এবং আসিয়ান দেশগুলোর কৌশলগত কেন্দ্রে অবস্থান করছে। ফলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্য অংশীদার।”
বাণিজ্য উপদেষ্টা জুলাই-আগস্টের তরুণদের দ্বারা সংগঠিত বিপ্লবকে “নতুন সম্ভাবনার দ্বার” বলে উল্লেখ করে বলেন, “উদার বিনিয়োগ নীতিমালার ফলে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল, আইটি, পাট, সিরামিকসহ বিভিন্ন খাতে উন্নত দেশগুলো বিনিয়োগ করতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, “১৯৭২ সাল থেকে জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক প্রতিনিয়ত আরও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় ২০২৬ সাল পর্যন্ত জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও জাপানের জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি।
পরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে পরিবেশিত হয় সঙ্গীতানুষ্ঠান ‘সিম্ফনি অব বাংলাদেশ’। শেষে উভয় দেশের প্রতিনিধি দল জাপান ও বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন:

এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

