এলন মাস্কের ব্যয় সংকোচ পরিকল্পনা ‘মিলিয়ন মৃত্যুর কারণ হবে’ — সতর্ক করলেন বিল গেটস
- আজবেলা আন্তর্জাতিক ডেস্ক:
- মে ১১, ২০২৫
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস সতর্ক করে বলেছেন, এলন মাস্কের অধীনে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ব্যয় কমানোর সিদ্ধান্ত বিশ্বজুড়ে “লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ডেকে আনতে পারে”। সম্প্রতি সিএনএনের ফারিদ জাকারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বিল গেটস বলেন, “যদি এলনের লক্ষ্য সত্যিই কেবল দক্ষতা বৃদ্ধি বা এআই প্রযুক্তি ব্যবহার হতো, তবে তা প্রশংসনীয় হতো। কিন্তু এটা যেভাবে ইউএসএইড (USAID) ধ্বংস করে দেওয়া হয়েছে, তা অপ্রত্যাশিত ও বিপজ্জনক।”
এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনে “Department of Government Efficiency” (DOGE) গঠন করে USAID-এর বাজেট ও কার্যক্রম ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়। এলন মাস্ক নিজেই এটিকে “উডচিপারে ফেলা” বলে মন্তব্য করেন। এর ফলে অনেক আন্তর্জাতিক মানবিক সংস্থা চুক্তি বাতিল বা অর্থায়ন স্থগিতের মুখে পড়ে।
বিল গেটস জানান, বিশ্ব ইতোমধ্যেই একটি “গ্লোবাল হেলথ ইমার্জেন্সি”-র মধ্য দিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজেট কাটা এর পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। তিনি উল্লেখ করেন, “যখন আপনি বলেন ২ মাসে ৭ ট্রিলিয়ন বাজেট থেকে ২ ট্রিলিয়ন কেটে দেবেন, তখন আপনি আসলে সবচেয়ে দুর্বল খাতগুলোকেই আঘাত করেন—যেগুলো দেশের বাইরে এবং যাদের কেউ চিনে না।”
তিনি আরও বলেন, মাস্ক ভুল তথ্য ছড়িয়েছেন—যেমন গত ফেব্রুয়ারিতে তিনি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র গাজায় ৫০ বিলিয়ন ডলার কনডম সরবরাহে ব্যয় করছে। যদিও পরবর্তীতে তিনি স্বীকার করেন এটি সঠিক ছিল না। গেটস বলেন, “USAID কর্মীরা ‘চরমপন্থী’ কিংবা ‘বিরোধী আমেরিকান’ নয়—তারা হলেন আমাদের প্রকৃত ‘হিরো’, যাঁরা বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন।”
বিল গেটস আরও জানান, তিনি আগামী ২০ বছরের মধ্যে তার গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ২০০ বিলিয়ন ডলার দান করার পরিকল্পনা করছেন, যার মধ্যে রয়েছে তার ব্যক্তিগত সম্পদের প্রায় সবটুকুই। তার মতে, “প্রযুক্তির দিক থেকে এলন মাস্ক নিঃসন্দেহে একজন প্রতিভাধর, তবে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়টি কখনোই তার অগ্রাধিকার ছিল না।”
তিনি সতর্ক করেন, “যদি এটি ছোট পরিসরের বাজেট কাটছাঁট হতো এবং দক্ষতা বৃদ্ধির চ্যালেঞ্জ হতো, তবে সমস্যা ছিল না। কিন্তু যখন ৮০% বাজেটই কেটে ফেলা হয়, তখন এটি নিশ্চিতভাবে লাখো মৃত্যুর কারণ হবে।”
এদিকে হোয়াইট হাউসের অন্য নীতিগত সিদ্ধান্ত, বিশেষ করে ট্রাম্পের শুল্কনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গেটস। তিনি বলেন, “বর্তমানে আমরা একটি বড় অনিশ্চয়তা তৈরি করেছি। ব্যবসা বা শিল্প স্থাপন করতে চাইলে, আপনাকে জানতে হবে আগামী ২০ বছরের নীতিমালা—শুধু আগামী দুই দিন বা চার বছর নয়।”
উল্লেখ্য, বিল গেটস ও এলন মাস্কের মধ্যে এর আগেও দাতব্য কাজ নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। ২০২২ সালে গেটস মাস্ককে দানের পরিমাণ বাড়াতে বলেন, তবে সেই বৈঠক ব্যর্থ হয় এবং মাস্ক তাকে ‘একজন ***’ বলে আখ্যা দেন, যা ওয়াল্টার আইজ্যাকসনের জীবনীতে উল্লেখ করা হয়।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

