কৌশলগত কারণে বাংলাদেশ নিরাপদ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার: ব্রেন্ট ক্রিস্টেনসেন
- প্রান্তকাল ডেস্ক
- অক্টোবর ২৪, ২০২৫
বাংলাদেশকে একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মনোনীত পরবর্তী রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সিনেট কমিটি অন ফরেন রিলেশনস-এর সামনে মনোনয়ন যাচাই শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন,
“কৌশলগত কারণেই বাংলাদেশ একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি আমার কূটনৈতিক জীবনের বিশ বছরের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঢাকা সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির গুরুত্ব গভীরভাবে অনুধাবন করি।”
তিনি আরও বলেন,
“বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ প্রায়শই তার প্রাপ্য মনোযোগ পায় না, কারণ এটি বৃহৎ প্রতিবেশীদের ছায়ায় আচ্ছন্ন থাকে। অথচ বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে— যেখানে জনগণ নতুন সরকার ও নতুন পথ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উজ্জ্বল ভবিষ্যতের যাত্রায় দৃঢ়ভাবে পাশে আছে।”
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রদূত হিসেবে তার মনোনয়ন অনুমোদিত হলে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতের নির্বাচিত সরকারের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে কাজ করবেন। তিনি বলেন,
“প্রায়ই নতুন এশিয়ান টাইগার হিসেবে অভিহিত বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নতির এক বাস্তব উদাহরণ। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ তাদের পরিশ্রম ও স্থিতিস্থাপকতার মাধ্যমে সত্যিই প্রশংসনীয় উদাহরণ সৃষ্টি করেছে।”
তিনি জানান, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সুযোগ বাড়ানো, বাণিজ্য বাধা কমানো এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, তার নাম সিনেটে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়ার পর সিনেট শুনানির মাধ্যমে অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্যমতে, ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন জ্যেষ্ঠ ফরেন সার্ভিস কর্মকর্তা, যিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
সিনেটে অনুমোদন পেলে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করবে বলে কূটনৈতিক মহল মনে করছে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

