নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নব্য সদস্য মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন
- প্রান্তকাল ডেস্ক
- অক্টোবর ২৩, ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নবীন সদস্য মূল্যায়ন (ভাইভা) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ বুধবার দুপুরে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের পঞ্চম তলায় সাংবাদিক ফোরামের অফিস কক্ষে এই ভাইভা অনুষ্ঠিত হয়। বোর্ডে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাকিল বাবু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিকসহ সংগঠনের বিভিন্ন কার্যকরী সদস্যরা।
প্রতিবছরের মতো এবারও সাংবাদিক ফোরামের চতুর্থ নবীন সদস্য আহ্বান কর্মসূচির অংশ হিসেবে এই ভাইভা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিভাবান ও গতিশীল তরুণরা ক্যাম্পাস সাংবাদিকতায় যুক্ত হওয়ার সুযোগ পান।
অনলাইনে ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণের পর বুধবার অনুষ্ঠিত হয় এই মৌখিক মূল্যায়ন।
সভাপতি শাকিল বাবু বলেন,
“আমরা প্রতিবছর সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ দিয়ে থাকি। এবারের ভাইভায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল নজরকাড়া। এখান থেকে নির্বাচিতরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে আমরা বিশ্বাস করি।”
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন,
“সাংবাদিক ফোরামে এটি চতুর্থবারের মতো সদস্য আহ্বান কর্মসূচি। প্রতিবছর নতুন প্রজন্মের সাংবাদিকরা এখানে যুক্ত হয়ে সংগঠনের পথচলায় নতুন দিগন্ত উন্মোচন করে। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় ও নিরপেক্ষ সাংবাদিক সংগঠনগুলোর একটি, যা ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। সংগঠনের সদস্যরা বর্তমানে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।
সংগঠনটি প্রতি বছর লেখালেখি, ফটো ও ভিডিওগ্রাফি, এবং ডিজাইনিংয়ে আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সাংবাদিকতার মান রক্ষা ও নতুন প্রজন্মকে পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিক ফোরামের নবীন সদস্য মূল্যায়ন অনুষ্ঠানটি প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয়।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

