স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দৃঢ় পদক্ষেপ
- প্রান্তকাল ডেস্ক
- অক্টোবর ২১, ২০২৫
— বাহিনী প্রধান ও চেয়ারম্যান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সাম্প্রতিক সংস্কার উদ্যোগের অংশ হিসেবে নিজস্ব বিশেষ অডিট কার্যক্রমের মাধ্যমে ২০২০–২০২৫ অর্থবছরে নোয়াখালী ও সেনবাগ শাখায় প্রায় ১১ কোটি টাকার আর্থিক অনিয়মের প্রাথমিক তথ্য উদঘাটন করেছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে দুটি বিশেষ অডিট টিম গঠন করেছে, যারা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তে কাজ করছে।
আজ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন,
“আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু অতীতে তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সুশাসন, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”
মহাপরিচালক আরও বলেন,
“অতীতে ব্যাংকিং ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং, অডিট তদারকি ও ঋণ প্রদানে কিছু ঘাটতি ছিল। বর্তমানে এসব ঘাটতি চিহ্নিত করে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) প্রবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে কেউ অনৈতিকভাবে ব্যাংকের সুবিধা নিতে পারবে না।”
তিনি জানান, কর্মকর্তাদের পদোন্নতিতে এখন থেকে সততা, দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা রক্ষায় অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা হচ্ছে।
বাহিনীর মহাপরিচালক আরও বলেন,
“দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি সুশাসনভিত্তিক, জনগণের আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তারা ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ায় ইতোমধ্যে ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।”
ব্যাংক সূত্রে জানা গেছে, অডিট টিমের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে, যাতে অভিযুক্তদের দ্রুত শাস্তিমূলক প্রক্রিয়ার আওতায় আনা যায়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বর্তমানে ২৫৯টি শাখার মাধ্যমে সারা দেশের আনসার ও ভিডিপি সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকটি একটি আধুনিক ও দক্ষ আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের পথে অগ্রসর হচ্ছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

