যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাঁধা সৃষ্টি করছে তারা আওয়ামী লীগের প্রতিনিধি – ড. হেলাল উদ্দিন
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ৪, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাঁধা সৃষ্টি করছে, তারা আসলে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবেই কাজ করছে। তারা জুলাই বিপ্লব বিশ্বাস করে না, মানে না।
শুক্রবার রাতে রমনা থানার সিদ্ধেশ্বরী ওয়ার্ডের স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আওয়ামী লীগ কিংবা তাদের প্রতিনিধিরা ক্ষমতায় বসতে পারলে আবারো জুলাই যোদ্ধাদের ওপর অবিচার শুরু করবে। তাই জুলাই যোদ্ধাদের সুরক্ষা, অন্তর্বর্তী সরকারের আইনগত পূর্ণ বৈধতা এবং জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের সংবিধান রক্ষার কথা বলছে, তারা আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। মিডিয়ার সামনে দেশপ্রেম আর নৈতিকতার মুখোশ দেখালেও ক্ষমতায় বসে বিরোধী দলকে দমন, মানুষের কণ্ঠরোধ এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। তবে জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ শাসন-শোষণ থেকে মুক্তি পাবে। জামায়াত ক্ষমতায় গেলে জাতিকে শাসন করবে না, বরং খাদেম হিসেবে সেবা দেবে।
নারীর অধিকার প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, একমাত্র ইসলামই নারীর অধিকার, সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে। ডাকসুতে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রীদের অংশগ্রহণের উদাহরণ টেনে তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীরা স্বাধীনভাবে কাজের সুযোগ পাবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীকে ভোটের মাধ্যমে জামায়াতের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
সিদ্ধেশ্বরী ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দীন ও রমনা থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

