নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মীর নেওয়াজ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ২৬, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, একটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করা হয়েছিল, ২০১৮ সালে দিনের ভোট রাতে করা হয়েছিল এবং ২০২৪ সালের ‘আমি বনাম ডামি’ নির্বাচনে যেসব প্রেতাত্মা সম্পৃক্ত ছিল, তারাই আবার ২০২৬ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।
শুক্রবার রাজধানীর লালবাগে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্তদেব প্রধান অতিথি ছিলেন।
মীর নেওয়াজ আলী বলেন, “দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না।”
তিনি আরও বলেন, “১৬ বছর রাস্তায় থেকে জনগণের কথা বলেছি, মাথায় মামলা নিয়েছি, অনেক সময় কারাগারে থেকেছি, এমনকি মায়ের বুক খালি করে তারেক রহমানের নেতৃত্বে দলকে বাঁচিয়ে রেখেছি। এখন সেই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। তাই শুধু বিএনপি নয়, সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির এই নেতা স্পষ্ট করে বলেন, “আমরা ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করেছি শুধু গণতন্ত্রের জন্য। এখন আর পেছনে ফেরার সময় নেই। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব, আর এর বিচার করবে জনগণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তশর্ম (বাংলাদেশ পূজা কমিটি ও সম্পাদক কালবেলা), দুলাল সাধু (শাখারীবাজার), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, চকবাজার থানা সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, যুবদল নেতা ইকবাল হোসেন স্বপন, সাবেক সভাপতি গোলাম সারোয়ার সামিম, ছাত্রদল সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি, বিএনপি নেতা কাউসার আহমেদ জজ্, শরিফুল ইসলাম রাসেলসহ অনেকে।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

