নতুন টেলিকম নীতিমালায় হতাশ আইওএফ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ৬, ২০২৫
ব্যবসায়িক অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক এসএমএস সেবায় আইজিডাব্লিউদের প্রবেশাধিকার দাবি
নতুন টেলিকম নীতিমালা উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ)। সংগঠনটি দাবি করেছে, এ নীতিমালার ফলে দেশীয় বিনিয়োগকারীদের ব্যবসা আরও সংকটে পড়বে এবং বিদেশি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ বেড়ে যাবে।
আইওএফের প্রেসিডেন্ট আসিফ সিরাজ রব্বানী অভিযোগ করেন, এই নীতিমালা গুরুত্বপূর্ণ অংশীজনদের আপত্তি উপেক্ষা করেই অনুমোদন করা হয়েছে। তাঁর মতে, দীর্ঘদিন ধরে বিদেশি মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের (এমএনও) হাতে আন্তর্জাতিক এসএমএস ব্যবসা তুলে দেওয়ার কারণে দেশীয় আইজিডাব্লিউরা ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে সরকারও প্রতিবছর অন্তত ২০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
তিনি জানান, শুধু আইজিডাব্লিউ খাতেই প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং বহু দক্ষ প্রযুক্তিবিদ এ খাতে কর্মরত। এ পর্যন্ত তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে। অথচ নীতিনির্ধারণে তাদের মতামত প্রায় উপেক্ষিত হচ্ছে।
রব্বানী আরও বলেন, আইজিডাব্লিউরা আন্তর্জাতিক ভয়েস কলের পাশাপাশি আন্তর্জাতিক এসএমএস ব্যবসায় প্রবেশাধিকার পাবেন ধরে নিয়েই বিনিয়োগ করেছিলেন। কিন্তু অনুমোদন না মেলায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে বৈধ পথে কলের পরিমাণ ১০ কোটি থেকে নেমে ১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। এতে ব্যবসার অস্তিত্বই হুমকির মুখে পড়েছে।
আইওএফের দাবি, অবিলম্বে আইজিডাব্লিউদের আন্তর্জাতিক এসএমএস ব্যবসার অনুমতি দেওয়া হলে শুধু তাদের ব্যবসায়িক টিকে থাকাই সম্ভব হবে না, সরকারেরও উল্লেখযোগ্য রাজস্ব বাড়বে।
বিদেশি অ্যাগ্রিগেটরদের তথ্য অনুযায়ী, প্রতি মাসে বাংলাদেশে ৩ কোটির বেশি আন্তর্জাতিক ইনকামিং এটুপি এসএমএস প্রবেশ করছে। প্রতিটি এসএমএসের গড় বাজারদর ৮ সেন্ট হিসেবে এ খাত থেকে মাসিক আয় দাঁড়ায় প্রায় ২৪ লাখ ডলার। কিন্তু বর্তমানে মোবাইল অপারেটরদের মাধ্যমে বিটিআরসি সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ডলার পায়।
আইওএফের হিসাব মতে, লাইসেন্সিং গাইডলাইন মেনে এই সেবা আইজিডাব্লিউর মাধ্যমে পরিচালিত হলে কেবল তাদের থেকেই বিটিআরসি পেত ৯ লাখ ৬০ হাজার ডলার। আইসিএক্স এবং অপারেটরদের রাজস্ব ভাগাভাগি যোগ করলে মাসিক আয় দাঁড়াত কমপক্ষে ১২ লাখ ৫ হাজার ডলার, যা বর্তমান আয়ের চেয়ে প্রায় আট গুণ বেশি।
এই বিভাগের আরও খবর
শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা…
চীনা নির্মাতা Zbtlink-এর রাউটারে ‘বিল্ট-ইন ব্যাকডোর’ থাকার দাবি, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
চীনের নেটওয়ার্কিং যন্ত্রপাতি নির্মাতা Zbtlink-এর তৈরি একাধিক রাউটারে…
এআই অবকাঠামোয় নতুন দিগন্ত: মডুলার ‘সনিক ইনফারেন্স পড’ উন্মোচন করল রানওয়্যার
ঢাকা, ৪ আগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে…
বন্ধুর বদলে এআই! ব্যক্তিগত সিদ্ধান্তে কেন ভরসা বাড়ছে চ্যাটবটের ওপর?
সম্পর্ক, কর্মজীবন ও মানসিক দ্বিধায় ChatGPT-সহ এআইয়ের ব্যবহার…
বৈশ্বিক মেমোরি সংকটে সরবরাহ চাপে অ্যাপলের ম্যাকবুক এয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে মেমোরি চিপের চাহিদা দ্রুত…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান ঢাকা, ৮ আগস্ট ২০২৬:দেশের সার্বিক উন্নয়ন ও…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর ঢাকা, ৮ আগস্ট ২০২৬:আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…

