ম্যানেজমেন্ট ও সাংবাদিকের মধ্যে লাইন টানা জরুরি: আমীর খসরু
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৩, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখতে ম্যানেজমেন্ট ও সাংবাদিকের মধ্যে সুস্পষ্ট বিভাজন থাকা জরুরি। ম্যানেজমেন্ট তার কাজ করবে, সাংবাদিক তার কাজ করবে—এ দুইয়ের সীমারেখা অতিক্রম করা যাবে না।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল আয়োজিত ‘ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা: জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “ম্যানেজমেন্ট যদি সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করে, তাহলে প্রকৃত সাংবাদিকতা হবে না। সাংবাদিক এবং ম্যানেজমেন্টের মধ্যে যে দেওয়াল আছে, সেটি অতিক্রম করা চলবে না।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মনে যে নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেটি বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ থাকবে না। বাংলাদেশের রাজনীতি এখন এক বড় মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলো টিকে থাকতে পারবে না।
গণমাধ্যম প্রসঙ্গে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, “রাজনীতিকে যেমন গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিকেও করতে হবে, তেমনি গণমাধ্যমকেও গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। গণতন্ত্র শুধু ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে হবে।”
তিনি মনে করিয়ে দেন, সাংবাদিকদের ব্যক্তিগত মত ও আদর্শ থাকতে পারে, তবে পেশাগত কাজে বস্তুনিষ্ঠতা বজায় রাখা অপরিহার্য।
সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান স্টাডি সার্কেলের প্রধান নির্বাহী মোহাম্মদ কাশেম। সঞ্চালনা করেন ডিআরইউর সাবেক সভাপতি মোরসালিন নোমানি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ নিউজ এডিটর এ জে এম রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলামসহ আরও অনেকে।
মূল প্রবন্ধে আশিক ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যমের সংকট ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং ভবিষ্যতে গণমাধ্যমের কাঙ্ক্ষিত অবস্থার কথা ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
চার বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চারজন বীর মুক্তিযোদ্ধাসহ শতাধিক…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

