গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত
- প্রান্তকাল ডেস্ক
- আগস্ট ২২, ২০২৫
গাজা, ২২ আগস্ট :
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় শুক্রবার ভোর থেকে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন। সেখানে সম্ভাব্য বৃহত্তর স্থল অভিযানের আগে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল।
গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর চালানো বিমান হামলায় অন্তত ১২ বেসামরিক নাগরিক নিহত হন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্কুল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে অনেকে আশ্রয় নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ভবনের ওপরে ঘোরাফেরা করছে, পরে বিস্ফোরণ ঘটলে ধোঁয়া উড়তে থাকে।
শহরের তুফ্ফাহ এলাকায় আরেকটি হামলায় একজন নিহত হন। এ ছাড়া খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, দক্ষিণ গাজায় এক নারী ও চার শিশু ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ অঞ্চলে হামলায়ও একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে গাজার সর্ববৃহৎ শহর গাজা সিটি ধ্বংস করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে “নরকের দরজা খুলে যাবে তাদের মাথার ওপর।” শর্তগুলোর মধ্যে রয়েছে— সব বন্দির মুক্তি এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। তবে হামাস জানিয়েছে, যুদ্ধ বন্ধ হলে তারা বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত, কিন্তু স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের নিশ্চয়তা ছাড়া নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই ওঠে না।
গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতার ও মিসরের মধ্যস্থতায় হওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে আলোচনার নির্দেশ দেন। যদিও একইসঙ্গে তিনি গাজা সিটি দখলের জন্য বড় ধরনের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার কথাও ঘোষণা করেন। অনেক ইসরায়েলি নাগরিক আশঙ্কা করছেন, এ ধরনের অভিযান জীবিত প্রায় ২০ বন্দিকে আরও ঝুঁকির মুখে ফেলবে।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযোম জানান, “গাজায় আরেকটি রাত কেটে গেছে মৃত্যুর মিছিল নিয়ে, আর ভোর হলো অসহনীয় দুঃখে আচ্ছন্ন হয়ে। ফিলিস্তিনিদের কাছে বার্তাটা স্পষ্ট— গাজার কোনো কোণই ইসরায়েলি হামলা থেকে নিরাপদ নয়।”
চিকিৎসা সূত্র জানায়, নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন সাহায্যের সন্ধানে যাওয়া মানুষ। মধ্য গাজার নেজারিম করিডোরের কাছে গুলি চালিয়ে একজন সাহায্যপ্রার্থীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ২৭ মে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) নতুন ত্রাণ বণ্টন প্রক্রিয়া চালুর পর থেকে অন্তত ২ হাজার ৩৬ জন সাহায্যপ্রার্থী নিহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

