মায়ের নামে স্মৃতিস্তম্ভ: হাবিপ্রবিতে খুরশীদ জাহান হক হল পরিদর্শনে আবেগাপ্লুত সন্তানরা
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ১৯, ২০২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক-এর নামে নামকরণকৃত ছাত্রী হল পরিদর্শন করেছেন তাঁর চার সন্তান—শাহরিয়ার আখতার হক, ড. হাসনাইন আকতার হক, সানজিদ আক্তার হক ও ত্বাসীন আক্তার হক।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্ল্যা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা বলেন, “এই হল শুধু একটি ভবন নয়, এটি আমাদের মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার স্থায়ী প্রতীক।” তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
মতবিনিময় শেষে প্রয়াত মন্ত্রীর সন্তানরা পরিদর্শন করেন ছাত্রীদের জন্য নির্মিত আধুনিক আবাসিক ভবন খুরশীদ জাহান হক হল। নামকরণ উপলক্ষে আবেগাপ্লুত হয়ে তাঁরা বলেন, “মায়ের স্মৃতি আমাদের জীবনের প্রেরণা। এই হল তাঁর আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে।”
ভাইস-চ্যান্সেলর ড. এনামউল্ল্যা বক্তব্যে স্মরণ করেন ২০০২ সালের ১৬ এপ্রিলের সেই ঐতিহাসিক দিন, যেদিন প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, “হাবিপ্রবির পূর্ণাঙ্গ যাত্রার সূচনায় তাঁর অবদান অনস্বীকার্য। আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।”
এছাড়া তিনি প্রয়াত নেত্রীর সন্তানদের উদ্দেশ্যে আহ্বান জানান, তাঁরা যেন শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণে মায়ের মতো অবদান রেখে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

