ভোলাগঞ্জে পাথর লুট: স্থানীয় প্রশাসনের যোগসাজশের অভিযোগ তুললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ১৭, ২০২৫
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে তিনি এ বিষয়ে দ্রুত প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এবার সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজশ ছিল। তা না হলে তারা কীভাবে বের করতে পারে যে পাথরগুলো কোথায়? আবার নীরবতাও ছিল। হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব নীতি পর্যায় পর্যন্ত। কোন প্লেট-গ্লাসে খাওয়ানো হবে বা ক্ষুদ্র পর্যায়ের ব্যবস্থাপনা আমাদের এখতিয়ারে পড়ে না। তবে আমরা ফিল্ডে গিয়েছিলাম শুধুমাত্র বার্তা দেওয়ার জন্য—লুটপাট আর চলবে না।”
ফিল্ড পরিদর্শনে আক্রমণ ও প্রতিবাদ
রিজওয়ানা হাসান জানান, প্রশাসন কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় তিনি এবং উপদেষ্টা ফাওজুল কবির খান সরাসরি সিলেটে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ফেরার পথে তাদের গাড়ি ঘিরে অশালীন বিক্ষোভও করা হয়। এ ঘটনার পর একটি রাজনৈতিক দল সংশ্লিষ্ট কয়েকজন নেতাকে বহিষ্কার বা স্থগিত করে।
তার মন্তব্যে, “যদি তখনই প্রতিবাদটা আরও জোরালো হতো, তাহলে আজকের পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে ‘বেটার লেট দেন নেভার’। জনগণ যে লুটেরাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এর ফলে ভবিষ্যতে কেউ পাথর লুট করতে গেলে দু’বার ভাববে।”
জনগণের প্রতিরোধের প্রশংসা
জনগণের প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, “আমি জনগণকে ধন্যবাদ জানাই। তারা যে তীব্র প্রতিবাদ করেছে, সেটিই আজকের পরিস্থিতি পাল্টে দিয়েছে।”
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

