৫ আগস্ট ‘রাহুমুক্ত দিবস’ ঘোষণা, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের অঙ্গীকার
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ৫, ২০২৫
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ৫ আগস্টকে ‘রাহুমুক্ত দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে বলেছেন, ২০২৪ সালের এই দিনে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয় এবং গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করে। তিনি বলেন, এই দিনটি এখন থেকে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হবে এবং এটি গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতীক হয়ে থাকবে।
জাতির উদ্দেশ্যে দেওয়া আজকের ভাষণে তিনি বলেন, একুশ শতকের বাংলাদেশে একটি পলাতক স্বৈরাচার গুম, খুন, অপহরণ, মামলা ও নির্যাতনের মাধ্যমে বিভীষিকাময় শাসন প্রতিষ্ঠা করেছিল। এই শাসনের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশকের আন্দোলনে দেশের লাখো মানুষ নির্যাতিত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে। অনেকের পরিবার ভেঙে গেছে, বহু পরিবার আজো নিখোঁজ স্বজনের অপেক্ষায়।
তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিস্ট শাসনের সময় দেশে শত শত ‘আয়নাঘর’ নামে গোপন বন্দীখানা তৈরি করা হয়েছিল, যেখানে বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ থাকার বিষয়টি তিনি স্মরণ করেন এবং বলেন, এই অপরাধগুলোর কোনো বিচার হয়নি।
তিনি বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে অকার্যকর করে ফেলা হয়েছিল। শিক্ষার নামে শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে তুলে দেওয়া হয়েছিল রাজনৈতিক সহিংসতার হাতিয়ার। একই সঙ্গে দেশের অর্থনীতি লুটপাট ও দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
তারেক রহমান দাবি করেন, দেশের জনগণ – ছাত্র, কৃষক, শ্রমিক, রিকশাচালক, হোটেলকর্মী, নারী, শিশু, সাংবাদিক, সংস্কৃতিকর্মী – সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। সেই আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং অন্তত ৩০ হাজার মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ।” শহীদদের রক্তের ঋণ শোধে তিনি একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন, যেখানে সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে।
তারেক রহমান বলেন, রাষ্ট্রে জনগণের প্রকৃত ক্ষমতা তখনই প্রতিষ্ঠা পাবে, যখন জনগণ সরাসরি নিজের ভোটে স্থানীয় সরকার থেকে সংসদ পর্যন্ত প্রতিনিধিদের নির্বাচন করতে পারবে। এজন্য সরকার ও শাসনব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি করতে হবে এবং জনগণকে শক্তিশালী করতে হবে।
ভাষণের শেষাংশে তিনি আবারও সকলকে আহ্বান জানান আইন নিজের হাতে না তুলতে, মব সহিংসতা না করতে এবং নারী ও ভিন্নমতের মানুষের প্রতি সহনশীল আচরণ বজায় রাখতে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যা ‘মায়ের চোখে বাংলাদেশ’ – যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে।”
তারেক রহমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের আদর্শ ও কর্মসূচি নিয়ে জনগণের আদালতে যাবে, আর জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবে। তবে এই ভিন্নমত যেন কখনও চরমপন্থা ও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ না দেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তব্যের উপসংহারে তিনি বলেন, “আজ এবং আগামীর প্রতিটি ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।” তিনি দেশের সব গণতন্ত্রকামী জনগণের সহায়তা কামনা করেন এবং বলেন, “বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

