সেশেলসে অনাবাসিক হাই কমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করলেন ড. জকি আহাদ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়
বাংলাদেশের নবনিযুক্ত অনাবাসিক হাই কমিশনার ড. জকি আহাদ সেশেলসে দায়িত্ব পালনের জন্য আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। তিনি গত ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার সেশেলসের স্টেট হাউসে এক অনাড়ম্বর আয়োজনে প্রজাতন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ওয়েভেল রামকালাওয়ান-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিচয়পত্র গ্রহণের পর সেশেলসের রাষ্ট্রপতি হাই কমিশনার ড. জকি আহাদকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও সেশেলসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সেশেলস সরকার গুরুত্ব দিয়ে দেখে। তিনি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি সেশেলসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের প্রশংসা করেন, বিশেষ করে নির্মাণ, কৃষি ও পর্যটন খাতে তাদের অবদানকে গুরুত্ব দেন। একইসঙ্গে তিনি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন।
ড. জকি আহাদ সেশেলস সরকারের পক্ষ থেকে প্রদত্ত উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা সেশেলসের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এবং সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে হাই কমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, তৈরি পোশাক, ওষুধ, পাট ও চামড়া শিল্পে সফলতা, এবং সুনীল অর্থনীতির প্রসারে সরকারের আগ্রহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, সেশেলস এ ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে সেশেলস সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. জকি আহাদ ২০২৪ সালের ৯ জুন বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস-এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন এবং বেইজিং, দ্য হেগ, ম্যানচেস্টার, কলকাতা ও কুনমিং-এ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি হাই কমিশনার রেজিনা আহমেদ-এর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০১৯ সালের ৬ আগস্ট থেকে দায়িত্ব পালন করছিলেন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

