“এক ব্যক্তি তিন পদে থাকলে বিকল্প নেতৃত্ব গড়ে না”—জাতীয় নাগরিক পার্টির আদিব
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ২১, ২০২৫
একই ব্যক্তি যখন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, তখন রাজনৈতিক কাঠামোতে ভারসাম্য থাকে না এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিকল্প নেতৃত্ব না গড়ে ওঠার অন্যতম প্রধান কারণ হলো—এক ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেন। এর ফলে দলীয় চিন্তাধারা রাষ্ট্রের কাঠামোতে প্রভাব ফেলে এবং দলীয় আনুগত্য বিচার বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ঢুকে পড়ে।”
তিনি বলেন, “যখন একজনই প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান হন, তখন দলের অন্য নেতাদের নেতৃত্বের সুযোগ দেওয়া হয় না। অনেক নেতাকর্মী এমপি হওয়ার স্বপ্নও দেখতে পারেন না—কারণ মনোনয়ন দেন সেই এক ব্যক্তি।”
তিন পদে তিন জনের প্রস্তাব
এ প্রেক্ষাপটে আদিব বলেন, “আমাদের প্রস্তাব, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা—এই তিনটি পদে আলাদা ব্যক্তি থাকা উচিত। যিনি প্রধানমন্ত্রী হবেন, দলীয় প্রধানের দায়িত্ব তার ওপর থাকা ঠিক নয়।”
তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ টেনে বলেন, “সেখানে নিয়মিত প্রধানমন্ত্রী বদলায়, নতুন নেতৃত্ব উঠে আসে। কিন্তু আমাদের দেশে বলা হয় ‘শেখ হাসিনার বিকল্প নেই’, ‘তারেক রহমান ছাড়া চলবে না’—এই সংস্কৃতি ভাঙতে হবে।”
তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে সমন্বিত প্রস্তাব
আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়েও বিস্তারিত মত দেন আরিফুল ইসলাম আদিব। তিনি জানান, “দুই মাস আগেই আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটি কাঠামো জমা দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাইয়ের জন্য ৫, ৭ বা ১১ সদস্যের একটি কমিটি গঠন হবে। সরকারি দল, বিরোধী দল এবং সংসদে তৃতীয় অবস্থানে থাকা দল নাম প্রস্তাব করবে।”
তিনি বলেন, এই প্রস্তাবের সঙ্গে বিএনপি, জামায়াত এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও একমত হয়েছে এবং ঐকমত্য কমিশন চার দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সম্মিলিত খসড়া তৈরি করেছে।
বাছাই কমিটি ও ভোটিং প্রক্রিয়া
সমন্বিত খসড়া অনুযায়ী, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি মিলে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হবে। সরকার ও বিরোধী দল তিনজন করে এবং তৃতীয় দল দুজনের নাম প্রস্তাব করবে। এই ৮ জনের মধ্য থেকে র্যাংকড চয়েস ভোটিংয়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারণ করা হবে।
বিচার বিভাগীয় প্রভাব বিষয়ে সতর্কতা
আদিব বলেন, “আমরা বিচার বিভাগকে এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখার পক্ষপাতী। অতীতে বিচার বিভাগ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে—এই বাস্তবতায় বিচারকদের যুক্ত করা হলে নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে।”
বিচারপতি নিয়োগে দলীয়করণের বিরোধিতা
বর্তমানে বিচারপতি নিয়োগে আওয়ামীপন্থী আইনজীবীদের অগ্রাধিকার পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আওয়ামী লীগপন্থী ফ্যাসিস্ট আইনজীবীদের হাইকোর্টে নিয়োগ দেওয়া বন্ধ করা উচিত। আমরা চাই, ভবিষ্যতেও যেন কোনো সরকার দলীয়করণ অব্যাহত না রাখতে পারে।”
শান্তিপূর্ণ হস্তান্তর এবং গণতন্ত্রের ভবিষ্যৎ
সবশেষে আদিব বলেন, “আমাদের প্রস্তাব শুধু বর্তমান সংকট সমাধানের পথই দেখায় না, এটি বিকল্প নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করে গণতন্ত্রকে টিকিয়ে রাখার ভিত্তি গড়ে দেয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করবো—তারা যেন ভবিষ্যতের কথা ভেবে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে।”
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
