তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৫, ২০২৫
ঢাকা, ১৫ জুলাই ২০২৫:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দেশের তিনটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগে অনিয়ম
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে লিখিত পরীক্ষা ছাড়াই চিকিৎসক নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। তদন্তে দেখা যায়, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুন ২০২৫ তারিখে এডহক ভিত্তিতে ছয় মাসের জন্য ৬৫ জন আবাসিক মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়। অধিকাংশ নিয়োগপ্রাপ্ত ছিলেন অবৈতনিক চিকিৎসক, এমডি শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী। এখনো নির্দিষ্ট প্রবিধান প্রণয়ন না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
বিআরটিএ গাজীপুরে ড্রাইভিং লাইসেন্সে ঘুষ বাণিজ্য
গাজীপুর বিআরটিএ কার্যালয়ে দালালদের সঙ্গে যোগসাজশে ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর থেকে অভিযান চালানো হয়। ছদ্মবেশে অভিযান পরিচালনায় দেখা যায়, লিখিত পরীক্ষায় কম নম্বর পেলেও কিছু প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে। একই ব্যক্তির হাতের লেখা একাধিক খাতায় পাওয়া যায়, এমনকি শূন্য নম্বর পাওয়ার পরও কিছু প্রার্থীকে পাস দেখানোর নজিরও ধরা পড়ে। ফেল করা প্রার্থীদের খাতা দেখাতে ব্যর্থ হয় বিআরটিএ। এসব অনিয়মের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
মাদারীপুরে এতিমদের টাকা আত্মসাৎ
মাদারীপুরের সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানার নামে বরাদ্দ পাওয়া প্রায় ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক মাদারীপুর জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। তদন্তে দেখা যায়, এতিমখানায় বাস্তবে ৩০০ জন এতিম নেই, অথচ অতিরিক্ত বরাদ্দ উত্তোলন করা হয়েছে। বরাদ্দের অর্থ, এফডিআর এবং অনুদান ব্যক্তিগত ব্যবসায় ব্যবহার করার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। অভিযান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
দুদক সূত্র জানিয়েছে, অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

