বেঙ্গল বিস্কুটস লিমিটেডের প্রতিবাদলিপি ও প্রান্তকালের বক্তব্য
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ১৫, ২০২৫
গত ৯ জুলাই ২০২৫ তারিখে দৈনিক প্রান্তকালে “বেঙ্গল বিস্কুটের বিরুদ্ধে শত কোটি টাকার ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগ, দুদকে আবেদন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে বেঙ্গল বিস্কুটস লিমিটেডের পক্ষে সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পত্রিকা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সংবাদটি একটি উড়ো চিঠির ভিত্তিতে তৈরি এবং প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। প্রতিষ্ঠানটি সংবাদটিকে একতরফা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, সংবাদটি তাদের প্রতিষ্ঠানের এবং পরিচালকদের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
এ বিষয়ে দৈনিক প্রান্তকাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, উক্ত সংবাদটি দুদকে দাখিলকৃত লিখিত অভিযোগ এবং সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে প্রকাশ করা হয়েছে। সংবাদটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানমূলক প্রতিবেদন, যা দুদকের প্রাথমিক যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন এবং যথাযথ প্রক্রিয়া শেষে দায়িত্বশীল সংস্থা থেকে প্রাপ্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের ক্ষেত্রে দৈনিক প্রান্তকাল যথাযথ পেশাদার দায়িত্ব পালন করবে।
পত্রিকা কর্তৃপক্ষ স্পষ্ট করতে চায় যে, সংবাদটি কারো সম্মানহানি করার উদ্দেশ্যে নয় এবং যদি প্রতিবেদনের কোনো অংশে বেঙ্গল বিস্কুটস লিমিটেডের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অসুবিধা বা সম্মানহানি ঘটে থাকে, তবে দৈনিক প্রান্তকাল তার জন্য দুঃখ প্রকাশ করছে। এছাড়া, বেঙ্গল বিস্কুটস লিমিটেডের প্রেরিত প্রতিবাদলিপি যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হলো।

এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
বিকাশ ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাই: সুপারভাইজারসহ ৯ জন গ্রেপ্তার
সিলেটে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায়…
সর্বশেষ খবর
1.
2.
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
- ১ ঘণ্টা আগে
3.
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
- ৩ ঘণ্টা আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় ভারতের জনগণকে জ্বালানি, বৈদেশিক মুদ্রা ও আমদানি ব্যয়…
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবামূলক…
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে আগামী ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেয়া হবে বলে ঘোষণা…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…

