বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: মির্জা ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৪, ২০২৫
“জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে”—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গ্রন্থটি সম্পাদনা করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
মির্জা ফখরুল বলেন, “আজকে বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা একেবারেই পরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের মূল লক্ষ্য হলো জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং বিশেষ করে যিনি নেতা হিসেবে উঠে এসেছেন, তারেক রহমান সাহেবকে বিতর্কিত করা বা তাকে মুছে ফেলার চেষ্টা করা।”
তিনি বলেন, “অনেকেই বলেন, তারেক রহমানের নেতৃত্ব পারিবারিক কারণে এসেছে। কিন্তু আমি বলি, তারেক রহমানের নিজস্ব গুণ এবং সাংগঠনিক দক্ষতার কারণেই তিনি নেতৃত্বের জায়গায় এসেছেন। তিনি অল্প সময়ে দেশের বিভিন্ন প্রান্তে, গ্রাম-গঞ্জে বিএনপির সংগঠনকে শক্তিশালী করেছেন। তার মধ্যে যে সাংগঠনিক দক্ষতা রয়েছে, তা খুব কম রাজনীতিবিদের মধ্যে দেখা যায়।”
তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান শুধু রাজনৈতিক নেতাই নন, তিনি কঠিন সময়ের সাহসী কাণ্ডারি। তিনি যেমন শারীরিক নির্যাতন সহ্য করেছেন, তেমনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের সঙ্গেও বিচ্ছিন্ন থেকেছেন। তবুও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। তার মধ্যে তার মায়ের মতোই অদম্য মানসিক শক্তি রয়েছে।”
বিএনপির মহাসচিব বলেন, “বিএনপির বিশাল যুব সমাজ, ছাত্র ও তরুণ শক্তিকে সংগঠিত করতে হবে। বিএনপির রাজনীতির আদর্শ তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শুধু আন্দোলন করলেই হবে না, সেই আন্দোলনকে জ্ঞানের ভিত্তিতে সমৃদ্ধ করতেও হবে।”
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল ২০০২ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের একটি ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “সেই সফরে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বলেছিলেন, ‘Carry the flag of your father and mother’। সেই পতাকা বহন করেই তারেক রহমান আজ নেতৃত্ব দিচ্ছেন।”
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান নিঃসন্দেহে আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থ, বিএনপির সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগাররা।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

