মৌলিক বিষয়ে ঐকমত্যের মাধ্যমে জাতীয় সনদে উপনীত হতে হবে: আলী রীয়াজ
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৩, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য, যেকোনো প্রক্রিয়ায় ৩০ জুলাইয়ের মধ্যে এটি চূড়ান্ত করা। প্রয়োজনে বড়জোর ৩১ জুলাই পর্যন্ত সময় নিতে পারি। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই প্রক্রিয়াকে সফল করতে চাই।”
রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি জানান, চলমান সংলাপে ইতিমধ্যেই ‘জরুরি অবস্থা ঘোষণা’, ‘প্রধান বিচারপতি নিয়োগ’ এবং ‘তত্ত্বাবধায়ক সরকার’ নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে জরুরি অবস্থা সংক্রান্ত আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।
আলী রীয়াজ বলেন, “আমরা দ্রুততার সঙ্গে আলোচনা শেষ করতে চাই। কারণ বিলম্বিত হলে তা নির্বাচনসহ অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে। নাগরিকেরা সংলাপের দিকে তাকিয়ে আছেন। তাঁরা প্রত্যাশা করছেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সনদের জায়গায় পৌঁছাতে পারব।”
দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা নিয়মিত সংলাপে অংশ নিচ্ছেন। এতে প্রমাণ হচ্ছে, আপনারা আন্তরিকভাবে দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া এবং ভবিষ্যতের পথরেখা তৈরি করতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “মৌলিক কিছু বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে আমরা কাছাকাছি অবস্থানে আছি। বিশেষ করে ‘প্রধান বিচারপতি নিয়োগ’ এবং ‘জরুরি অবস্থা ঘোষণা’ নিয়ে কয়েকদিনের আলোচনায় আমরা বেশ অগ্রসর হয়েছি। আশা করছি, এগুলো দ্রুত চূড়ান্ত করা সম্ভব হবে।”
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যত দ্রুত মৌলিক বিষয়গুলোর ওপর ঐকমত্যে পৌঁছানো যাবে, তত দ্রুত জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে। সেটি আমাদের চলমান প্রক্রিয়ার যৌক্তিক সমাপ্তি হবে।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

