লিবিয়ায় অপহৃত দুই প্রবাসীকে ৪২ দিন পর দেশে ফিরিয়ে আনল পিবিআই
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১০, ২০২৫
লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি প্রবাসীকে মুক্তিপণের কবল থেকে ৪২ দিন পর উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। উদ্ধারকৃতরা হলেন—আলমগীর হোসেন (৪৫) এবং সিরাজ উদ্দিন (৩৫)।
পিবিআই সূত্র জানায়, গত ৮ জানুয়ারি লিবিয়ার ত্রিপোলির জমাজৈতন এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় অপহৃত হন আলমগীর ও সিরাজ। অপহরণকারীরা তাঁদের পরিবারের কাছে জনপ্রতি প্রায় ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ভিডিও কলে নির্মমভাবে নির্যাতনের দৃশ্য দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
অপহরণের ঘটনায় ভিকটিম আলমগীরের বড় ভাই ঢাকার আদাবর থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে, গত ৩০ জানুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে মো. রাসেল হক (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। রাসেল লিবিয়ায় থাকা তার মামা কামাল হোসেনের সঙ্গে মুক্তিপণের টাকার বিষয়ে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে, ভিকটিম পরিবারের পাঠানো ৪ লাখ টাকা লেনদেনের সূত্র ধরে পিবিআই ১৬ ফেব্রুয়ারি বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকা থেকে আরও একজন আসামি, মো. মিন্টু ফরাজী (৩৯) কে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল সেট ও ব্যাংক লেনদেনের নথি উদ্ধার করা হয়। এই অর্থ লেনদেনে লিবিয়া প্রবাসী নজরুল ইসলাম যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অপহরণকারীরা ভিকটিমদের উপর অমানবিক নির্যাতন চালাত। হাত-পা বেঁধে লাঠি, বৈদ্যুতিক তার ও পিভিসি পাইপ দিয়ে মারধর করা হতো। শীতের মধ্যে উলঙ্গ করে প্রাচীরের সঙ্গে ঠেসে পেটানো হতো এবং খাবার-পানির সঙ্কটে রাখা হতো।
শেষ পর্যন্ত ১৮ ফেব্রুয়ারি লিবিয়ার ত্রিপোলির জিলজিয়া হাসপাতাল এলাকায় ভিকটিমদের ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে তারা ব্র্যাক মাইগ্রেশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় নিরাপদ আশ্রয়ে ছিলেন।
গত ৯ জুলাই পিবিআই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলমগীরকে হেফাজতে নেয়। অপর ভিকটিম সিরাজ উদ্দিনের দেশে ফেরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুইটি মোবাইল ফোন, ব্যাংক লেনদেনের নথি, নির্যাতনের ভিডিও-ছবি, এবং আইওএম ও ব্র্যাক মাইগ্রেশনের সহযোগিতার প্রমাণপত্র।
মামলাটি পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)-এর এসআই মো. জাকারিয়া আলমের নেতৃত্বে তদন্ত করা হয়। অতিরিক্ত আইজিপি পিবিআই জনাব মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান পিপিএম (সেবা)-এর দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

