জুলাই শহিদদের প্রেরণা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে অনুপ্রেরণা : তথ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৮, ২০২৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রেরণা অনুসরণ করতে পারলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। তিনি বলেন, “যেখানে রাষ্ট্র হবে সবার এবং সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।”
সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্রের প্রিমিয়ার শো-তে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত এ তথ্যচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের অবদান জনস্মৃতিতে রাখতে এ তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। বর্তমান প্রজন্মের দায়িত্ব কী, তা স্মরণ করিয়ে দিতে শহিদদের আত্মত্যাগ তুলে ধরা অত্যন্ত জরুরি। সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “জুলাই কখনো বেহাত হবে না। জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চলছে এবং তা দৃশ্যমান। এ বিচার অবশ্যই গ্রহণযোগ্য করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই খুনিদের বিচার সম্পন্ন হবে।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চায়। তাকে দমন করতে সকলে সোচ্চার থাকতে হবে।”
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “রাজনৈতিক ঐকমত্য থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের যে উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান বক্তব্য রাখেন। তাঁরা তাঁদের সন্তানসহ সকল শহিদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। প্রিমিয়ার শোতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজন, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, ঘটনাপ্রবাহ, ছাত্র-জনতার প্রতিরোধ এবং শহিদদের আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। ৩০ মিনিটের এই তথ্যচিত্রে দুর্লভ ভিডিওচিত্র, স্থিরচিত্র, গ্রাফিতি এবং অ্যানিমেশনের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। নির্মাতাদের ভাষায়, এটি শুধু একটি তথ্যচিত্র নয়, বরং সময়ের গুরুত্বপূর্ণ দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে সফল গণঅভ্যুত্থানের গল্প জানাবে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

