নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩ রাউন্ড গুলি ও ১ টি বিদেশি পিস্তলসহ ২ জন আর্মস ক্যাডার গ্রেফতার।
- প্রান্তকাল ডেস্ক
- মে ৫, ২০২৫
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে
এসআই (নিঃ) মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৫/০৫/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০৩:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকা হতে ১। মোঃ আমির হোসেন সনেট (৩৮), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-খাঁনপুর, জোড়া পানির টাংকি, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২। সজীব রায় (২৫), পিতা-গোপাল রায়, সাং-৭৭নং নগর খাঁনপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের দখল হতে ০১টি পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করেন।
০৫/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৩:১৫ ঘটিকার সময় একটি অটোরিক্সা যোগে দুইজন যাত্রী আদমজী, নারায়ণগঞ্জ রোডের দিকে দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে আসে। চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে উপরোক্ত আসামীদ্বয় অটোরিক্সা হতে লাফ দিয়ে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে পুলিশের টিম আসামীদ্বয়কে দৌঁড়িয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ক্যানেলপাড় সাকিনস্থ চেয়ারম্যান অফিসের ব্রীজের দক্ষিণ পাশে সেলিম মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করে।
ধৃত আসামি মোঃ আমির হোসেন সনেট এর দেহ তল্লাশীকালে তার পরিহিত ফুল প্যান্টের সাথে কোমড়ের ডান পাশে গোজানো অবস্থায় ০১টি সোনালী রংয়ের পিস্তল এবং ম্যাগজিন এর ভিতরে ০৩ (তিন রাউন্ড) গুলি লোড অবস্থায় জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে অবৈধ অস্ত্র নিজেদের দখলে রাখার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন ছিনতাই করার উদ্দেশ্যে উক্ত অবৈধ অস্ত্র নিয়ে অটোরিক্সা যোগে অভিনব কায়দায় রাস্তায় ঘোরাঘুরি করে।
রাস্তায় পথচারী ও যাত্রীদেরকে একা পাইলে খুন জখম সহ হত্যা করে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যাওয়ার মতো অপরাধ সংঘটিত করে। ০১নং আসামী অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে ও ০২নং আসামী একই কাজ সংঘটিত করার উদ্দেশ্যে ০১ ও ০২নং আসামীদ্বয় অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (A)/১৯(f) ধারার অপরাধ করেছে। ধৃত সন্ত্রাসী মোঃ আমির হোসেন সনেট (৩৮) এর নামে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানায় হত্যা মামলা রয়েছে। তাদেরকে ০৭(সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
এই বিভাগের আরও খবর
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি
রাজধানী ঢাকাসহ সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
