বস্তাবন্দি লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, খুনের দায় স্বীকার করলেন জনির বাবা-মা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৯, ২০২৫
নারায়ণগঞ্জে পারিবারিক সহিংসতায় নির্মম হত্যা, ড্রেনে ফেলে দেওয়া হয় লাশ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেন থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ভয়াবহ এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে গ্রেফতার করা হয়েছে নিহত যুবক জনি সরকারের নিজ বাবা-মাকে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।
গত ১৭ জুন (মঙ্গলবার) সকাল ৮টা ৪০ মিনিটে স্থানীয় বাসিন্দারা এডভান্স গার্মেন্টস এর পাশের ড্রেনে একটি বস্তা ভেসে থাকতে দেখে কৌতূহলবশত খুলে ফেলেন। বস্তার ভিতরে একটি মরদেহ দেখতে পেয়ে তারা স্থানীয় ইউপি সদস্য মো. রঞ্জু মিয়াকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়ে ফতুল্লা মডেল থানাকে অবহিত করেন।

পরে ফতুল্লা থানার অপারেশনস অফিসার পরিদর্শক (নিঃ) মো. আনোয়ার হোসেন ও এসআই মো. মালমগীর হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়—মৃত ব্যক্তি জনি সরকার (২৫), পিতা করুনা সরকার, মাতা মিতা সরকার। তিনি ওই এলাকায় দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঘটনার পর নিহত জনির বাবা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা থানা যৌথভাবে তদন্তে নামে।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ, পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে নিহত জনির বাবা-মায়ের ওপর। তদন্তে হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিললে দু’জনকেই আটক করে থানায় আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, জনি সরকার ছিলেন মাদকাসক্ত ও বখাটে স্বভাবের। নিয়মিতভাবে বাবা-মাকে টাকার জন্য মারধর করতেন। ঘটনার আগের রাতেও তিনি তাদের ওপর হামলা চালান। অতিষ্ঠ হয়ে ছেলে হত্যার সিদ্ধান্ত নেন তারা।
১৬ জুন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে, জনির বাবা করুনা সরকার প্রথমে রুটি বানানোর বেলন দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন। অচেতন হলে, বাবা-মা মিলে শ্বাসরোধ করে তাকে হত্যা নিশ্চিত করেন। এরপর রাত ২টার দিকে লাশ বস্তাবন্দি করে ড্রেনে ফেলে আসেন জনির বাবা নিজেই।
গ্রেফতারকৃত পিতা-মাতা আদালতে হাজির হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ জানিয়েছে, এটি একটি ক্লাসিক পারিবারিক সহিংসতার উদাহরণ, যেখানে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে ঘটে গেছে চরম একটি অপরাধ।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

