জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, বিক্ষোভে উত্তাল শ্রমিকরা
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৪, ২০২৫
পরিবেশ ও জ্বালানি উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন সিলেটের জাফলং অঞ্চলের বালু ও পাথর শ্রমিকরা। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ হিসেবে পরিচিত জাফলং এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে শ্রমিকদের ঘেরাও ও স্লোগানের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।
ঘটনার শিকার দুই উপদেষ্টা হলেন—পরিবেশ উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তারা উভয়ে জাফলংয়ের পরিবেশ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আসেন।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা গেছে, জাফলং থেকে ফেরার পথে উপদেষ্টাদের গাড়িবহর আটকে শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করলেও বিক্ষোভ কিছু সময় ধরে চলে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে উপদেষ্টাদের বহর হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন,
“আকস্মিকভাবে স্থানীয় কিছু ব্যক্তি গাড়ি আটকে বিক্ষোভ দেখান। দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং উপদেষ্টাদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হয়।”
তবে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী দাবি করেছেন,
“উপদেষ্টাদের গাড়িবহর অনেক আগেই জাফলং ছেড়ে গেছে।”
এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“সিলেটের নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্য রক্ষায় এখান থেকে আর পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না। যেহেতু এটি একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, তাই এখানকার শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”
এ বক্তব্যের পরেই স্থানীয় শ্রমিকদের একটি অংশ বিক্ষোভে ফেটে পড়ে বলে জানা গেছে। শ্রমিকদের দাবি, পরিবেশ রক্ষার নামে তাদের জীবিকা হুমকির মুখে ফেলা হচ্ছে, অথচ বাস্তবসম্মত কর্মসংস্থানের কোনো বিকল্প ব্যবস্থা গৃহীত হয়নি।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

